বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২ এপ্রিল ২০২৬, ১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারাদেশে সব দোকান, বিপণি বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেখানে আরও বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজারকে এ নিয়মের বাইরে রাখা হয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ জাগো নিউজকে বলেছেন, আজ আমরা নোটিশ দিচ্ছি। এটি আজ থেকে কার্যকর হবে। তবে সবাই হয়তো বিষয়টি আজ না-ও জানতে পারেন। আগামীকাল থেকে এটি প্রায় সব শপিংমল ও দোকানে কার্যকর হয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!