বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৪ এপ্রিল ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচন: রোববার মাঠে নামছেন ২০ ম্যাজিস্ট্রেট

ডেস্ক রিপোর্ট: আসন্ন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক শাস্তি দিতে রোববার (৫ এপ্রিল) ভোটের মাঠে নামবেন ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা ভোটের আগে ও পরে মোট সাত দিন মাঠে থাকবেন।

শনিবার (৪ এপ্রিল) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের পাঠানো নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনী এলাকার শূন্য আসন ও শেরপুর-৩ নির্বাচনী এলাকার নির্বাচন ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ভোটের চার দিন পূর্ব থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় আচরণবিধি প্রতিপালনের জন্য প্রতি উপজেলায়/নির্বাচনী থানায় কমপক্ষে দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেক নির্বাচনী এলাকায় মোট ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করবেন। স্থানীয় চাহিদা, ভোটকেন্দ্রের সংখ্যা ও ওয়ার্ড বিন্যাস অনুযায়ী এই সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে।

বগুড়া-৬ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন-
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. আবিদুর রহমান, বিএনপি থেকে মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি থেকে মো. আল আলিম তালুকদার।

এ আসনটি শূন্য হয়, কারণ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুই আসনে জয়ী হয়ে ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন।

শেরপুর-৩ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন-
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বিএনপি থেকে মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে মো. মিজানুর রহমান।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করা হয়। পরে নতুন তফসিল দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!