বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ জুন ২০২৩, ১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: ‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে সাতক্ষীরায় শুরু হয়েছে মাসাধিকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি।

মঙ্গলবার (২৭ জুন) র‌্যালি, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণের মধ্যদিয়ে প্রকৃতি ও জীবন ক্লাব গৃহীত এই কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় তিনি সাতক্ষীরা স্বাধীনতা উদ্যানে শিউলি, আমলকি ও হরতকিসহ ভেষজ উদ্ভিদের চারা রোপণ করেন। পরে দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে উন্নত জাতের আম, পেয়ারা, মাল্টা ও সিডলেস লেবুর দুইশত চারা বিতরণ করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা উল্লেখ করে বলেন, ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ক্লাইমেট চেঞ্জ আমাদের কারণে নয়। কিন্তু বাংলাদেশসহ উপকূলীয় দেশগুলো এর শিকার। এজন্য রেজিলেন্স গড়ে তুলতে হবে। প্রচুর গাছ লাগাতে হবে। অক্সিজেন সাপ্লাই বাড়াতে হবে। জেলা প্রশাসক আরো বলেন, পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে কার্বন-ডাই-অক্সসাইড নিঃসরণ কমাতে হবে। এজন্য প্রাকৃতিক একটা বড় উপায় হচ্ছে বৃক্ষরোপণ।

তিনি প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণের উদ্যোগ প্রসঙ্গে বলেন, এটা চমৎকার একটা উদ্যোগ। এই সময়টা গাছ লাগানোর সময়। বৃক্ষরোপাণের কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেককে ব্যক্তিগতভাবে ১০টি করে গাছ লাগানোর আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল ওয়াহেদ, প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. দিলারা বেগম, বিশিষ্ট চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ, সূর্য়ের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, অধ্যাপক পবিত্র মোহন দাস, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, শেখ সিদ্দিকুর রহমান, জোৎন্সা দত্ত, কবি স ম তুহিন, প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি অ্যাড. মুনির উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, এম জিল্লুর রহমান, আমিনা বিলকিস ময়না, দিদারুল ইসলাম, উদীচীর সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, নাগরিক কমিটির নেতা নিত্যানন্দ সরকার, আলী নুর খান বাবলু, আসাদুজ্জামান লাভলু, সাতক্ষীরা ‘ল’ স্টুডেন্ট ফোরামের সভাপতি সালাউদ্দীন রানা প্রমুখ।

কর্মসূচির উদ্বোধনকালে সাতক্ষীরা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অ্যাড. মুনির উদ্দীন বলেন, আগামী ৩১ জুলাই পর্যন্ত সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। এসময় শিক্ষা প্রতিষ্ঠান ও নদী-খালের বেড়িবাঁধসহ বিভিন্নস্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং বীজ বপণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১০

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১১

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১২

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

১৪

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

১৫

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

১৬

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১৭

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

১৮

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

১৯

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

২০
error: Content is protected !!