বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৬ এপ্রিল ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুর হাসপাতালে অর্ধগলিত খাবার স্যালাইন সরবরাহ!

 

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের মাঝে অর্ধগলিত খাবার স্যালাইন সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা গেছে, উপজেলার মমিনপুর গ্রামের আলতাফ হোসেনের মেয়ে মাইমুনা (১৯ মাস) ডায়রিয়ায় আক্রান্ত হলে তার পিতা গত রোববার তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় বহির্বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সমরেশ ব্যবস্থাপত্রে খাবার স্যালাইনসহ কিছু ওষুধ লিখে দেন। ব্যবস্থাপত্রে লিখে দেয়া ওষুধগুলো ফার্মেসি থেকে কিনতে হলেও তাকে হাসপাতাল থেকে ১০টি খাবার স্যালাইন দেয়া হয়। তিনি বাড়িতে গিয়ে তার মেয়েকে স্যালাইন খাওয়ানোর সময় দেখেন স্যালাইনগুলো অর্ধগলিত। বিষয়টি গ্রাম্য ডাক্তারদের জানালে তারা ওই স্যালাইন খাওয়াতে নিষেধ করেন।

হাসপাতালে খাবার স্যালাইন বিতরণের দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স মমতা রানী মল্লিক বলেন, বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহনেওয়াজকে জানানোর পর তিনি ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিতরণ করতে বলেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহনেওয়াজ অর্ধগলিত স্যালাইন বিতরণ করতে বলার কথা অস্বীকার করে বলেন, প্যাকেজিংয়ের কারণে এটা হয়েছে। এতেও গুণগত মান ঠিক থাকে। এটা খাওয়ায় কোন রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। স্যালাইনগুলো যশোরের খাওয়ার স্যালাইন উৎপাদন ও সরবরাহ প্রতিষ্ঠান থেকে পাওয়া গেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০