বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৮ এপ্রিল ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খাজরায় ওয়ার্ড বিএনপির অফিস দখলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি অফিসের তালা ভেঙে প্রধানমন্ত্রীর ছবি ও মালামাল সরিয়ে তালা লাগিয়ে দখল করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকালে ইউনিয়নের খালিয়া পশ্চিম পাড়ায় ওয়ার্ড বিএনপি অফিসের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াদুদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক লুৎফরন্নাহার, সাবেক সভাপতি মোঃ ইদ্রিস আলী সানা, সাধারণ সম্পাদক এসএম শাহবুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবু ফুরকান গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মন্টু ঢালী প্রমুখ।

বক্তারা বলেন, ৫ আগস্টের পর ইউনিয়ন বিএনপির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে খালিয়া গ্রামের মাও. আব্দুল হামিদের নিকট হতে তার সম্মতিতে জমি নিয়ে ওয়ার্ড বিএনপির দায়িত্বশীলদের অর্থায়নে অফিস স্থাপন করা হয়। কিন্তু গত ৫ এপ্রিল হঠাৎ জমিদাতা আব্দুল হামিদের অগাচরে তার চাচাতো ভাই মুছা সানার নেতৃত্বে আব্দুস সালাম, রবিউল সানা, মোজাম্মেল হক মোল্লা, এবাদুল সানা, সানা, জেনার আলী সানাসহ আরোও অনেকে ওয়ার্ড বিএনপির দায়িত্বশীলদের না জানিয়ে তালা ভেঙে অফিসের মালামাল সরিয়ে আরেকটি তালা মেরে দখল করে নেয়।

তাদের অভিযােগ, অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি টানানো ছিলো এবং অফিসের টেবিলটি থাকলেও চেয়ারগুলো সেখানে নেই।

মানববন্ধনে বক্তারা বিএনপির অফিসে তালা ঝুলিয়ে দখল করার প্রতিবাদে ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপি ও জেলা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে উপস্থিত ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

এঘটনায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী জানান, অফিসে তালা ঝুলানোর কথা শুনেছি। বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!