বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৮ এপ্রিল ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাকির স্মৃতি স্কুল কাবাডিতে পল্লী মঙ্গল স্কুল ও বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন

 

ডেস্ক রিপোর্ট: জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্টে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় (বালক দল) ও বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল (বালিকা দল) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার (৮ এপ্রিল) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে কাবাডি রেফারীজ অ্যাসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এতে বালকদের খেলায় কাদাকাটি আর আর মাধ্যমিক বিদ্যালয়কে ৪২-৩৮ পয়েন্টে পরাজিত করে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করে।

এছাড়া এ করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে ৪১-৩৪ পয়েন্টে পরাজিত করে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল জয়লাভ করে।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তৈয়েব হাসান সামছুজ্জামান, সাতক্ষীরা সদর থানা অফিসার ইনচার্জ মুঃ মাসুদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান, সাতক্ষীরা জেলা কাবাডি রেফারীজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমিন, সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য খাদিজা আক্তার চায়না, সাতক্ষীরা জেলা কাবাডি প্রশিক্ষক আহম্মাদ হাসান টুটুল, এ করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ জাহিদ হাসান, জাতীয় কাবাডি দলের সাবেক অধিনায়ক জাকিরের পিতা রমজান আলী শিকারী ও ভাই জাতীয় দলের কাবাডি খেলোয়াড় মিজানুর রহমান, মইনুল ইসলাম, বোন রেক্সোনা আক্তার প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০