The Editors
৯ এপ্রিল ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় ঝড়ে নৌকা ডুবিতে নিখোঁজ ২ জেলের মরদেহ ভেসে উঠলো আড়পাঙ্গাসিয়ায়

কয়রা (খুলনা) প্রতিনধি: খুলনার কয়রায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ দুই দিন পর উদ্ধার হয়েছে।

টানা দুই দিন ধরে তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে নিখোঁজ জেলে উপেন মৃধার (৫০) মরদেহ আড়পাঙ্গাসিয়া নদীতে ও মুকন্দ মন্ডলের (৪২) মরদেহ একই নদীর ত্রিমোহনায় ভেসে ওঠে।

এসময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে নদীর তীর।

আংটিয়ারা নৌ-পুলিশের (ওসি) মো. ফারুক হোসেন বলেন, নিহত উপেন মৃধা ও মুকন্দ মন্ডলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাঁদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা জেলেদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা ও মুকন্দ মন্ডল নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচিতে আবেদনের সুযোগ শেষ ২৪ এপ্রিল

সিটি করপোরেশন হলো বগুড়া

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা, তালিকায় আছেন যারা

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

৬৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গোপাল গ্রেফতার

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

১১

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

১২

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

১৩

মার্কিন চুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি: দেবপ্রিয়

১৪

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

১৫

দলীয় পরিচয় মুখ্য নয়, ছাত্রলীগও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

১৬

দেবহাটায় মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৭

দেবহাটায় ওপিডিসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

১৮

ফের বাড়লো গ্যাসের দাম

১৯

কয়রায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন নিয়ে সমন্বয় সভা

২০