বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৪ এপ্রিল ২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ পহেলা বৈশাখ

ডেস্ক রিপোর্ট: আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। সূর্যদোয়ের সঙ্গে সঙ্গে রমনা বটমূল একসঙ্গে শত কন্ঠে বেজে উঠেছে ‘এসো হে বৈশাখ এসো এসো’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের মাধ্যমে বাঙালি বরণ করে নেয় তাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

নতুন বছরের সূচনা মানেই নতুন আশা, নতুন স্বপ্ন আর জীবনের নতুন অধ্যায়ের আহ্বান। পুরোনো বছরের সব ক্লান্তি, দুঃখ-গ্লানি পেছনে ফেলে বাঙালি আজ বরণ করে নেয় একেবারে নতুন একটি সূর্যোদয়কে।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চারদিকে যেন উৎসবের রঙ ছড়িয়ে পড়ে। লাল-সাদা পোশাকে সেজে ওঠে মানুষ, মুখে থাকে আনন্দের হাসি। রাস্তাঘাট, পার্ক, সাংস্কৃতিক প্রাঙ্গণ সব জায়গায় জমে ওঠে প্রাণের মেলা। কোথাও ভেসে আসে ‘এসো হে বৈশাখ’ গানের সুর, কোথাও বা বেজে ওঠে ঢোল-করতাল। রাজধানীর রমনা বটমূল থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত একই আনন্দধারা বয়ে যায়।

পহেলা বৈশাখ শুধু একটি দিন নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই দিনে একত্রিত হয়, ভাগাভাগি করে নেয় উৎসবের আনন্দ। মঙ্গল শোভাযাত্রা, লোকজ মেলা, পান্তা-ইলিশ, গ্রামীণ খেলাধুলা সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে এক রঙিন আয়োজন।

একসময় এই উৎসব ছিল গ্রামবাংলার কৃষিজীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। হালখাতা খুলে নতুন করে ব্যবসার হিসাব শুরু করা, পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো এসব ছিল দিনের প্রধান অংশ। আজও সেই ঐতিহ্যের অনেকটাই টিকে আছে, যদিও সময়ের সঙ্গে যুক্ত হয়েছে নতুন মাত্রা। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বিনিময়, ছবি শেয়ার, লাইভ অনুষ্ঠান সবকিছুই এই উৎসবকে আরও বিস্তৃত করে তুলেছে।

বাংলায় পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় মূলত মোগল সম্রাট আকবরের সময় থেকে, ১৫৮৪ খ্রিষ্টাব্দে (মতান্তরে ১৫৫৬) ফসলি সন হিসেবে। তবে বর্তমানে পহেলা বৈশাখ উদযাপন বা বর্ষবরণ অনুষ্ঠান বাঙালির প্রাণের উৎসব হিসেবে জনপ্রিয়তা পায় ১৯৬৭ সালে ছায়ানট-এর মাধ্যমে রমনার বটমূলে অনুষ্ঠান আয়োজনের পর থেকে। এরপর থেকেই প্রতি বছর এই উৎসবকে ঘিরে করা হয় নানান আয়োজন।

এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং মূল আয়োজন হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে প্রথম মঙ্গল শোভাযাত্রা শুরু হয় ১৯৮৯ সালে, যা বর্তমানে ইউনেস্কো কর্তৃক ‘মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির বিয়ে বিতর্কে নতুন মোড়, এবার কাজীর অডিও ভাইরাল

দেশের ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

১১৫ দিন পর দেশে ফিরেছেন হরমুজ প্রণালির কাছে আটকে থাকা ১৭ নাবিক

ইরানে টানা ১১তম রাতে মার্কিন হামলা

বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর?

‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি

জামায়াত এমপি গাজীর বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

১০

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

১১

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

১২

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

১৩

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

১৪

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৫

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

১৬

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১৭

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১৮

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১৯

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

২০
error: Content is protected !!