বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৪ এপ্রিল ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় উদীচীর বর্ণাঢ্য বর্ষবরণ

ডেস্ক রিপোর্ট: ‘জাগো বাংলা জাগো, বৈশাখী ঝড় তপ্ত বায়ুতে বাংলা জাগিয়ে রাখো’—এই দৃপ্ত শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় নতুন সূর্যকে বরণ করে নিলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সাতক্ষীরা জেলা সংসদ। হাজার বছরের বাঙালি ঐতিহ্যের আবাহনে, ড্রামের তালের সাথে নৃত্যের ছন্দে আর সুরের মূর্ছনায় শহরজুড়ে ছিল উৎসবের আমেজ।

ভোরের আলো ফুটতেই সকাল সাতটায় শহরের প্রাণকেন্দ্র কাছারীপাড়া মোড় থেকে বের হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। গ্রাম-বাংলার শাশ্বত রূপকে তুলে ধরে তৈরি করা নানা ভাস্কর্য আর রঙ-বে-রঙের ফেস্টুনে সেজেছিল এই মন মাতানো আনন্দ মিছিল। বাদ্যের তালে নেচে-গেয়ে শিল্পীরা যখন শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করছিলেন, তখন পথের দুধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রাণভরে উপভোগ করেন বাঙালির এই অসাম্প্রদায়িক উৎসব। শোভাযাত্রাটি পুনরায় কাছারীপাড়ায় এসে এক জনসমুদ্রে মিলিত হয়।

পরে উৎসবের দ্বিতীয় পর্বে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরেণ্য শিক্ষাবিদ ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান। বাঙালির প্রাণের গান—‘এসো হে বৈশাখ এসো এসো’ এবং ‘এই আনন্দ আজ… বৃন্ত’—গান দুটির মধ্য দিয়ে উৎসবের প্রাণ সঞ্চার করা হয়। দলীয় এই গানে অংশ নেন লিনেট ফাইন আর্টস, আজমল স্মৃতি সংসদ ও উদীচীর গুণী শিল্পীরা।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব। অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের গুরুত্ব তুলে ধরেন দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী এবং দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।

সাংস্কৃতিক পর্বে একক সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন বরেণ্য সংগীত শিল্পী আবু আফফান রোজবাবু, চৈতালি মুখার্জি, মো. আজিজ, শিরিনা আকতার, অর্পা চক্রবর্তী, ইমরোজ।

অনুষ্ঠানের শেষলগ্নে ছিল উদীচীর সেই চিরচেনা প্রাণের আতিথেয়তা। সাধারণ সম্পাদক সুরেশ পান্ডের ব্যক্তিগত ব্যবস্থাপনায় উপস্থিত সকলকে আপ্যায়ন করা হয় খাঁটি বাঙালিয়ানা খাবারে। পান্তা ভাত, মুচমুচে ইলিশ ভাজা, আলু ভর্তা, ডাল ভর্তা আর কাঁচা লঙ্কা-পেঁয়াজের সেই অকৃত্রিম স্বাদ যেন উৎসবের পূর্ণতা এনে দেয়।

নতুন বছরের এই সকালে উদীচী সাতক্ষীরার আয়োজন কেবল একটি অনুষ্ঠান ছিল না, বরং তা ছিল অশুভকে জয় করে সুন্দর আগামীর পথে এক হওয়ার দৃপ্ত শপথ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০