বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৭ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত

লাইফস্টাইল ডেস্ক: গ্রীষ্মের তীব্র গরমে শরীরকে ঠান্ডা রাখতে এবং প্রশান্তি পেতে কাঁচা আমের শরবতের জুড়ি নেই। বাজারে এখন কাঁচা আম সহজলভ্য, আর এই ফলটি ভিটামিন সি’সহ নানা পুষ্টিগুণে ভরপুর।

কাঁচা আম দিয়ে তৈরি আম পোড়া শরবত স্বাদে যেমন অনন্য, তেমনি গরমে দারুণ সতেজতা এনে দেয়।

প্রথমে কাঁচা আম খোসাসহ আগুনে পুড়িয়ে নিন।

ভালোভাবে পুড়ে নরম হলে নামিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিন। এরপর একটি বাটিতে পোড়ানো আম নিয়ে তাতে চিনি বা গুড়, বিট লবণ ও কাঁচা মরিচ যোগ করুন।

সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। শেষে বরফ কুচি দিয়ে আবারও ব্লেন্ড করুন, যাতে শরবতটি ঠান্ডা ও মসৃণ হয়।

পরিবেশনের সময় গ্লাসে ঢেলে উপর থেকে আরও কিছু বরফ কুচি ছড়িয়ে দিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু ও শীতল আম পোড়া শরবত। গরমে এক গ্লাস এই শরবত আপনাকে এনে দেবে তাৎক্ষণিক স্বস্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০