বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ এপ্রিল ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘সুমাইয়া বন্যা’র ভাইরাল ভিডিওতে প্রধানমন্ত্রীকে কটূক্তি: জামায়াতের প্রতিবাদ ও ব্যাখ্যা

শ্যামনগর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সুমাইয়া বন্যা নামে এক নারীর বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জামায়াত।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, সাইদী হাসান, শহিদুল ইসলাম, ডা. ইমাম হাসান প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘সুমাইয়া বন্যা’ নামে এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে উদ্দেশ্য করে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা ন্যাক্কারজনক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।

সংবাদ সম্মেলনে এ ধরনের বক্তব্যের প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৯ এপ্রিল শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই মিছিলে জামায়াতের নাম জড়িয়ে অশালীন ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে। বিষয়টিকে জামায়াত নেতারা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটি রাজনৈতিক সহনশীলতা ও শিষ্টাচারের পরিপন্থী।

সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানানো হয়, ‘সুমাইয়া বন্যা’ নামে ওই নারীর সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক বা ব্যক্তিগত সম্পর্ক নেই। তিনি অতীতেও দলের কোনো পর্যায়ের নেতা-কর্মী ছিলেন না এবং বর্তমানে তার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি সংশ্লিষ্ট নারী নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিষ্কার করেছেন বলেও দাবি করা হয়।

জামায়াত নেতারা অভিযোগ করেন, একটি বিচ্ছিন্ন ঘটনার দায়ভার রাজনৈতিকভাবে তাদের দলের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। এতে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা মনে করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা শান্তিপূর্ণ, শালীন ও ন্যায়নিষ্ঠ রাজনীতির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সকল রাজনৈতিক দলের প্রতি পারস্পরিক সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

তবে, সুমাইয়া বন্যার পরিবার জামায়াতের রাজনীতির সাথে জড়িত কি না এবং তার পিতা জামায়াতের রাজনীতি করেন কি না, এমন প্রশ্নের জবাবে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান বলেন, মেয়ের অপরাধ তো পিতার ওপর চাপানো যায় না, এ মন্তব্যের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট নারীর ব্যক্তিগত দায়কে পারিবারিক বা সাংগঠনিকভাবে আরোপ না করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০