বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ এপ্রিল ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খোলপেটুয়া নদীর চরে অবৈধ স্থাপনা, গুড়িয়ে দিল প্রশাসন

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের নওয়াবেঁকী বাজারের পূর্ব পাশে খোলপেটুয়া নদীর চর দখল করে নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

বুধবার (২২ এপ্রিল) শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন অভিযান চালিয়ে নদীর চরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

এসময় উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রতুল জোদ্দার, নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, যুবদল নেতা আশরাফুজ্জামান হেলাল, সাবেক যুবদল নেতা হাবিবুল্লাহ প্রমুখ।

জানা গেছে, খোলপেটুয়া নদীর চর দখল করে কনক্রিটের স্থাপনা নির্মাণ করছিলেন স্থানীয় সিরাজুল ইসলাম, নূর ইসলাম, রফিকুলসহ কয়েকজন ব্যক্তি। কয়েকদিন ধরে বালু ভরাটের পর সেখানে আরসিসি প্লিলার নির্মাণ করা হয়। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড।

শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, কেউ অবৈধভাবে চর ও বাজারের জায়গা দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া চর দখলকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!