বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ এপ্রিল ২০২৬, ২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শব্দ সচেতনতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা

ডেস্ক রিপোর্ট: ‘আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার।

স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র।

বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর হাসপাতালের নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. দীপন কুমার বিশ্বাস, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জিত কুমার দাস, বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহীন, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার পরিদর্শক মোঃ আশরাফ আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার সহকারী প্রকৌশলী এম এম এ জায়েদ বিন গফুর, ট্রাফিক সার্জেন্ট সবুজ মোল্যা, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ বাবু, সাকিবুর রহমান, সুন্দরবন ফাউন্ডেশনের শেখ আফজাল হোসেন, সাতক্ষীরা জেলা ইমাম সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিসের প্রতিনিধি সাইফুজ্জামান, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মজনু সদ্দার প্রমুখ।

সভা সঞ্চালনা করেন জেলা ক্যালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে: হাইকোর্টের রায়

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৪৯২

হাম উপসর্গে সাতজনের মৃত্যু, নতুন রোগী ১১৯৪

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

১২

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

১৩

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

১৪

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

১৫

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

১৬

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

১৭

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১৮

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১৯

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

২০
error: Content is protected !!