বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ এপ্রিল ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় মাদক প্রতিরোধ ও চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধে কঠোর সিদ্ধান্ত

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক প্রতিরোধ ও চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদের হলরুম এই সভা অনুষ্ঠিত হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোনায়েম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা বৈশাখী রানী, উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার, ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সমাজেসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস মন্ডল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

সভায় ভারত থেকে আসা জব্দ হওয়া রেণু ইছামতি নদীতে অবমুক্ত না করে দেশের অভ্যন্তরের নদী, খাল ও সরকারি পুকুরে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মাদক প্রতিরোধে পুলিশ, বিজিবিকে কঠোর হওয়ার পাশাপাশি মাদক চোরাচালান রুটগুলোতে বাড়তি নজরদারির আহবান জানানো হয়। সেই সাথে মাদক ব্যবসার সাথে জড়িতদের তালিকা বিভিন্ন মোড়, বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ করার দাবি জানানো হয়।

এছাড়া উপজেলার বনবিবির বটতলায় বখাটেদের দৌরাত্ম্য কমাতে ব্যবস্থা নেওয়া, চিংড়িতে অপদ্রব্য পুশ ও আমে কেমিক্যাল মেশানো ঠেকাতে কঠোর কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

 

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!