বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৪ জুলাই ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে আহত শিশুসহ ৮ জন

আন্তজার্তিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সময় সোমবার (৩ জুলাই) অঙ্গরাজ্যটির ফিলাডেলফিয়া শহরের কিংসেসিং এলাকায় এ ঘটনা ঘটে।

সিএনএন জানিয়েছে, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে পুলিশ আটক করেছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সংবাদপত্র ফিলাডেলফিয়া ইনকোয়ারার জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি ব্যালিস্টিক ভেস্ট পরা ছিলেন। তার কাছে একটি রাইফেল এবং হ্যান্ডগান ছিল। পুলিশ একাধিক স্থানে আহতদের খুঁজে পেয়েছে।

স্থানীয় সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টার ঠিক আগে গোলাগুলির ঘটনা ঘটে।

তবে ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের একজন মুখপাত্রের কাছে ঘটনার বিষয়ে বিবিসি নিউজ জানতে চাইলে, তিনি হতাহতের বা সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে বিস্তারিত নিশ্চিত করতে অস্বীকার করেন।

এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

১০

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

১১

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

১২

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

১৩

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১৪

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১৬

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৭

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৮

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705