বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৯ জুন ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাড়ুলীর সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার রাড়ুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ……. রাজিউন)। তিনি মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকা ভবানিপুরস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পথে প্রবীণ এ সাবেক জনপ্রতিনিধির মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

বিকালে বাঁকা শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানোর পর জানাযা শেষে তাকে নিজ বসতবাড়িতে দাফন করা হয়।

প্রসঙ্গত, আবুল কালাম আজাদ উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদের ৬ বারের চেয়ারম্যান ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন। এছাড়া তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট এর সাবেক অধ্যক্ষ, বাঁকা শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!