বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৬ জুলাই ২০২৩, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোরআন পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা চায় অধিকাংশ সুইডিশ

আন্তর্জাতিক ডেস্ক: সুইডিশ জাতীয় টেলিভিশন সম্প্রচারকারী প্রতিষ্ঠান এসভিটি পরিচালিত নতুন এক সমীক্ষায় দেখা গেছে, গত সপ্তাহে কোরআণ পোড়ানোর ঘটনায় বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনা ও বিক্ষোভ হওয়ার পর সুইডিশ জনগণের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

আন্তর্জাতিক নীতি তৈরিকারী ও সামাজিক গবেষণাকারী প্রতিষ্ঠান ‘কান্তার পাবলিক’ দ্বারা পরিচালিত সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৫৩ শতাংশ বলেছেন, জনসমক্ষে যেকোনো ধর্মের পবিত্র গ্রন্থ পোড়ানো নিষিদ্ধ হওয়া উচিত। বিপরীতে ৩৪ শতাংশ বলেছে এ ধরনের কাজে নিষেধাজ্ঞা দেওয়া উচিত নয়। বাকি ১৩ শতাংশ অংশগ্রহণকারী ছিল সিদ্ধান্তহীন।

বৃহস্পতিবার (৬ জুলাই) প্রকাশিত ওই ফলাফলে আরও দেখা যায়, গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ১১ শতাংশ বেশি সুইডিশ নাগরিক কোরআনসহ অন্যান্য ধর্মগ্রন্থ পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা চেয়েছেন।

গত বুধবার (২৮ জুন) সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের সামনে সালওয়ান মোমিকা নামে এক ব্যক্তি মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনের একটি কপি পুড়িয়ে দেয়। সেসময় সুইডেন পুলিশ ওই ব্যক্তিকে নিরাপত্তা দেয়। সুইডেনের একটি আদালত সালওয়ানকে পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেয়।

পবিত্র ঈদুল আজহার দিন এমন ঘটনা ঘটায় ক্ষোভে ফেটে পড়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা। বিশ্বব্যাপী সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। ইসলামি প্রজাতন্ত্র ইরান এ ঘটনার প্রতিবাদে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে। এছাড়া নিন্দা ও প্রতিবাদ চলছে পুরো আরব বিশ্বসহ অন্য মুসলিম দেশগুলোতে।

কোরআন পোড়ানোর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানায় মরক্কো, মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ফিলিস্তিন।

এমনকি, এ ঘটনার নিন্দা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। পশ্চিমা দেশগুলোকে খোঁচা দিয়ে তিনি বলেন, আমরা জানি, কিছু দেশ মানুষের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করে না। তারা এও বলে, কোরআন অবমাননা কোনো অপরাধ নয়। কিন্তু আমাদের দেশে এটি আইনী ও সাংবিধানিক উভয়ভাবেই অপরাধ।

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় শুক্রবার (৭ জুলাই) নতুন করে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার আগে পোপ ফ্রান্সিস বলেছিলেন, এ ঘটনায় তিনি ক্ষুব্ধ ও বিরক্ত।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা অহংকারী পশ্চিমা জনগণকে শিখিয়ে দেবো, মুসলিমদের পবিত্র মূল্যবোধকে অবমাননা করা মতপ্রকাশের স্বাধীনতা হতে পারে না। এমনকি, সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে আপত্তি জারি রাখবে জানায় তুরস্ক।

বিশ্বব্যাপী সুইডেনের বিরুদ্ধে এমন প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক করতে চলেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। সংস্থাটির এক মুখপাত্রে বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এ সপ্তাহের শেষের দিকেই হতে পারে এ বৈঠক। পাকিস্তানের অনুরোধে এ বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

কান্তার পাবলিকের মতামত বিভাগের প্রধান টোইভো সোজোরেনের দাবি, বৈশ্বিক প্রতিক্রিয়া সুইডিশ জনমতের পরিবর্তনকে প্রভাবিত করতে পারে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!