বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ জুলাই ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরে আইন আদালতের তোয়াক্কা না করে কুচক্রী মহলের ইন্ধনে এক নারীর বিরুদ্ধে অবৈধভাবে অন্যের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

এঘটনা প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন শ্যামনগরের বাদঘাটা গ্রামের মৃত শাহাদাতৎ হোসেনের মেয়ে সিরাতুন নেছা ফাল্গুনী।

তিনি বলেন, আমি স্কুল শিক্ষক। চাকুরি এবং বৈবাহিক সূত্রে যশোরে বসবাস করে আসছি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা মৌজায় আমার পৈত্রিক এবং ক্রয়কৃত মোট দশ শতক জমি রয়েছে (জে এল নং-২৭, দাগ ৭৩২, ৭৩০,৭৩১ এস এ খতিয়ান ২৪৪)। জমিটুকু ক্রয়ের পর মাটি তুলে ভিটা করি এবং গাছগাছালি রোপণ করে দীর্ঘ চৌদ্দ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। গত ২২ জানুয়ারি গভীর রাতে একদল দুষ্কৃতিকারীর সহায়তায় উক্ত সম্পত্তি স্থানীয় জোবেদা বেগমসহ তার সহযোগীরা দখলের চেষ্টাকালে এলাকাবাসী রুখে দেয়। পরবর্তীতে শালিসে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলেমান কবীর এবং পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু জোবেদা বেগমকে জায়গাটিতে কোন প্রকার ঝামেলা না করার মৌখিক নির্দেশ দেন। তারপরও জোবেদা বেগম আদালতে ১৪৫ ধারায় অভিযোগ করেন। শুনানি শেষে আদালত স্ব স্ব অবস্থানে থাকার নির্দেশনা দেন। তারপর থেকে জোবেদা বেগম পুনরায় আমার জায়গা দখলের পায়তারা চালাচ্ছে এবং হয়রানি করছে।

সংবাদ সম্মেলনে তিনি জোবেদা বেগমের হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১০

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১১

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১২

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

১৩

প্রথম শ্রেণীর ক্রিকেট: ৭০ হাজার থেকে এক লাফে দেড় লাখ হচ্ছে ম্যাচ ফি

১৪

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৫

কয়রায় ৪শ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

১৬

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

১৭

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

১৮

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘ঘুষের হাট’, ২ লাখ রাজস্ব আদায়ে ঘুষ ২৩ লাখ

১৯

সাতক্ষীরায় তিনটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ যুবক আটক

২০
error: Content is protected !!