বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৯ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন’, জবরদস্তিই মার্কিন পররাষ্ট্রনীতি: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক সইয়ের পরও ইরানের ওপর অব্যহত মার্কিন হামলার কড়া সমালোচনা করে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন’ এবং ‘ধমক, জবরদস্তিই’ মার্কিন পররাষ্ট্রনীতির মূল উপাদান।

শনিবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে মোজতবা খামেনির একটি লিখিত বিবৃতি পাঠ করা হয়।

বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, চুক্তির বিপরীতে ‘গ্রেট শয়তানের’ বারবার চুক্তি লঙ্ঘনের ঘটনা আবারও সবার কাছে প্রমাণ করেছে আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ,এবং ধমক, আধিপত্যবাদ ও বর্বরতাই হলো আমেরিকান মতবাদ ও পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য উপাদান।

খামেনি বলেন, যুক্তরাষ্ট্র তার প্রকৃত মুখ উন্মোচন করেছে; যা তাদের ‘প্রতারণা, অযৌক্তিকতা, অবিশ্বস্ততা’ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বারবার লঙ্ঘনের অভিযোগ তুলে মোজতবা খামেনি সতর্ক করে বলেন, তেহরান এবং এর আঞ্চলিক মিত্রদের হাতে যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ পেতে হবে।

বিবৃতিতে মোজতবা খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যখন যুদ্ধ উসকে দিতে চাইছে এবং তারা আরও বেশি ক্ষতি ও অপমানের মুখোমুখি হতে চলেছে, তাদের জেনে রাখা উচিত ইরানের গোটা জাতি এবং প্রতিরোধ ফ্রন্টের কাছে তাদের জন্য অবিস্মরণীয় শিক্ষা অপেক্ষা করছে।

তিনি ইরানীদের নেতৃত্বের ওপর আস্থা রেখে দেশকে রক্ষা করার আহ্বান জানান এবং যুদ্ধের তীব্রতা চলাকালীন জনগণকে ‘সতর্ক ও সক্রিয়’ থাকার অনুরোধ করেন।
Mojtaba
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা বানানো হয়।

এই সপ্তাহে ইরানের বেসামরিক অবকাঠামো সেতু, রেললাইন এবং পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট, টেলিকমিউকেশন টাওয়ারকে লক্ষ্যবস্তু করে ইরানের ওপর হামলা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে তেহরান কুয়েত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনার ওপর হামলা চালিয়েছে।

গত মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লক্ষ্য ছিল স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার পরিস্থিতি তৈরি করা। সমঝোতা স্মারকে সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান এবং ওয়াশিংটন একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করার পর থেকে চুক্তিটিকে ‘বাতিল’ বলে ঘোষণা করেছে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১০

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১১

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১২

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৩

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৪

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৫

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৭

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৮

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

১৯

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

২০
error: Content is protected !!