বাংলাদেশ, রবিবার, ১৯ জুলাই ২০২৬
৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ জুলাই ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগে অনিয়ম: তদন্তে গড়িমসি, মাউশি ডিজির বিরুদ্ধে রুল

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও প্রশাসনিক অনিয়ম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন না করায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোঃ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৯ জুন এ রুল জারি করেন।

আদালতের নির্দেশ কেন পালন করা হয়নি এবং এ বিষয়ে কেন আদালত অবমাননার (কনটেম্পট) ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক আরিফা এদিব চৌধুরীর নিয়োগ সংক্রান্ত কম্পিউটার সনদের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি যাচাইয়ের জন্য সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা ২০২১ সালের ২৯ নভেম্বর জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নট্রামস), বগুড়ায় সনদ পাঠান। নট্রামসের উপ-পরিচালক ২০২১ সালের ৫ ডিসেম্বর এক চিঠিতে জানান, রেজিস্টার যাচাই করে দেখা গেছে, ওই সনদ নেকটার (সাবেক নট্রামস) কর্তৃক ইস্যু করা নয় এবং এটি জাল/ভুয়া।

এরপর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ২০২২ সালের ২০ এপ্রিল ওই শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করে। বিষয়টি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করার পাশাপাশি এমপিও থেকে তার নাম কর্তনের জন্য মাউশির মহাপরিচালক বরাবর আবেদন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।

অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে প্রধান শিক্ষক অনৈতিক সুবিধা নিয়ে ২০২৫ সালের ২০ আগস্ট ওই শিক্ষককে পুনরায় নিয়োগ দেন।

এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও কয়েকটি অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা সাংবাদিক মাহফুজুর রহমান ২০২৫ সালের ৯ নভেম্বর মাউশির মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, ষষ্ঠ শ্রেণি পাস সুফিয়ান গাজীকে নবম শ্রেণি উত্তীর্ণ দেখিয়ে জাল সনদের মাধ্যমে অর্থের বিনিময়ে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের পুরোনো ভবন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ও টেন্ডার ছাড়াই বিক্রি করে অর্থ আত্মসাৎ, প্রয়োজনীয়তা না থাকা সত্ত্বেও এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়ে সরকারি অর্থের অপচয়সহ বিভিন্ন অনিয়ম করা হয়েছে।

মাউশি কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি- এমন অভিযোগে মাহফুজুর রহমান হাইকোর্টে ২০৬১৪/২০২৫ নম্বর রিট পিটিশন দায়ের করেন।

পরে ২০২৫ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট মাউশির মহাপরিচালক ও সাতক্ষীরার জেলা প্রশাসককে ওই অভিযোগ ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। আদালতের আদেশের অনুলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হয়নি বলে মামলার বাদীর অভিযোগ।

এ বিষয়ে মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো কার্যকর অগ্রগতি না পাওয়ার দাবি করেন বাদী। পরে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে ২০২৬ সালের ৬ মে উকিল নোটিশ পাঠানো হয়। তাতেও সাড়া না পাওয়ায় তিনি ২১৯/২০২৬ নম্বর কনটেম্পট মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই মাউশির মহাপরিচালকের বিরুদ্ধে হাইকোর্ট এ রুল জারি করেন।

মামলার বাদী মাহফুজুর রহমান জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। তাই আদালতের দ্বারস্থ হতে হয়েছে।

অভিযোগের বিষয়ে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের বক্তব্য জানার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হলো তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীদের দাবি, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রমে অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দুঃখজনক। তারা বলছেন, আদালতের নির্দেশের পর বিষয়টির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ঘোষণা দিয়ে মসিবতে পরীমণি

জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর

বুধহাটা কেজি স্কুলে বৃত্তিপ্রাপ্ত দুই শিক্ষার্থীকে সংবর্ধনা

সহজ ম্যাচে রুদ্ধশ্বাস জয়, সিরিজ বাংলাদেশের

বিশ্বকাপ ফাইনালের রেফারি আদহাম ছিলেন তৈয়েব হাসান বাবুর সহকারী

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

মানুষ ও সমাজবিজ্ঞান || মোঃ নাহিদ সায়াদাত ফুয়াদ

স্বদেশ ইয়ুথ গার্লস গ্রুপের দ্বি-মাসিক সমন্বয় সভা

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় ২৫ লাখ ভারতীয় মালামাল জব্দ

১০

শহীদ জায়েদার ২৮তম শাহাদৎ বার্ষিকী পালনে ভূমিহীন সমিতির প্রস্তুতি সভা

১১

জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ

১২

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ লাখ টন ডিজেল কিনছে সরকার

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু

১৪

ইসিতে বিএনপির আয়-ব্যয়ের হিসাব জমা

১৫

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে

১৬

স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক ইমান আলী, সাহায্য কামনা

১৭

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ইরানের বিরুদ্ধে বিবৃতি দিল সৌদি আরব

১৯

সাতক্ষীরার পারশাল্যে মাছখোলায় কিশোর গ্যাঙ বেপরোয়া

২০
error: Content is protected !!