বাংলাদেশ, রবিবার, ১৯ জুলাই ২০২৬
৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ জুলাই ২০২৬, ২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক ইমান আলী, সাহায্য কামনা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের অসহায় ভ্যানচালক মো. ইমান আলী বর্তমানে চরম মানবিক সংকটে পড়েছেন।

একই সময়ে তার ছোট ছেলে ও স্ত্রীর চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতা কামনা করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার খেলতে গিয়ে পড়ে ইমান আলীর চার বছর বয়সী ছোট ছেলে সামিউলের বাম হাত ভেঙে যায়। প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে সেখানে অপারেশন সম্ভব না হওয়ায় তাকে সাতক্ষীরা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। গত ১৮ জুলাই ডা. হাফিজুল্লাহর তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

এদিকে, ইমান আলীর স্ত্রীও গুরুতর অসুস্থ। চিকিৎসকদের মতে, তার পেটের ভেতরে থাকা টিউমার জরুরিভাবে অপসারণ করা দরকার। আগামী ২১ জুলাই মঙ্গলবার সাতক্ষীরা সদর হাসপাতালে তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

একদিকে শিশুপুত্রের অস্ত্রোপচার, অন্যদিকে স্ত্রীর শাহানারা খাতুনের জরুরি অস্ত্রোপচার- দুইজনের চিকিৎসা ব্যয় বহন করা ইমান আলীর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। ফলে তিনি চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।

এ অবস্থায় ইমান আলী সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনসহ সকলের কাছে আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
সহযোগিতা পাঠানোর মাধ্যম (বিকাশ/নগদ): ০১৯৪২৪৮৮২৮৭ (মো. ইমান আলী)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ঘোষণা দিয়ে মসিবতে পরীমণি

জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর

বুধহাটা কেজি স্কুলে বৃত্তিপ্রাপ্ত দুই শিক্ষার্থীকে সংবর্ধনা

সহজ ম্যাচে রুদ্ধশ্বাস জয়, সিরিজ বাংলাদেশের

বিশ্বকাপ ফাইনালের রেফারি আদহাম ছিলেন তৈয়েব হাসান বাবুর সহকারী

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

মানুষ ও সমাজবিজ্ঞান || মোঃ নাহিদ সায়াদাত ফুয়াদ

স্বদেশ ইয়ুথ গার্লস গ্রুপের দ্বি-মাসিক সমন্বয় সভা

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় ২৫ লাখ ভারতীয় মালামাল জব্দ

১০

শহীদ জায়েদার ২৮তম শাহাদৎ বার্ষিকী পালনে ভূমিহীন সমিতির প্রস্তুতি সভা

১১

জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ

১২

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ লাখ টন ডিজেল কিনছে সরকার

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু

১৪

ইসিতে বিএনপির আয়-ব্যয়ের হিসাব জমা

১৫

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে

১৬

স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক ইমান আলী, সাহায্য কামনা

১৭

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ইরানের বিরুদ্ধে বিবৃতি দিল সৌদি আরব

১৯

সাতক্ষীরার পারশাল্যে মাছখোলায় কিশোর গ্যাঙ বেপরোয়া

২০
error: Content is protected !!