বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১০ আগস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খেশরার কলাগাছি গ্রামে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: অবশেষে দীর্ঘদিনের কষ্টের অবসান হতে যাচ্ছে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগছি গ্রামের মানুষের।

সোমবার (১০ আগস্ট) তালার খেশরা ইউনিয়নের দরমুড়াগাছা থেকে কলাগাছি গ্রাম অভিমুখে ২.৩ কিলোমিটার সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

খেশরা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবপদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

এসময় হাবিব বলেন, একটি অঞ্চলের উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। আমি তাদের কথা দিয়েছিলাম যে আমি ক্ষমতায় আসলে আগে কলাগাছি গ্রামের রাস্তাটি করবো। আমি কথা রেখেছি। গ্রামীণ সড়ক উন্নয়ন হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্য প্রসারের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়।

এসময় দরমুড়াগাছা গ্রামে এবং রাজাপুর গ্রামে দুটি সাইক্লোন সেন্টার নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিএনপি নেতা অধ্যাপক মোশারফ হোসেন, খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ময়নূল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার গাজী, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, হাসিবুর রহমান হাসিব, মেহেদী হাসান সাগর, কলাগাছি গ্রামের বিএনপি নেতা, পলাশ মন্ডল, কমলেশ সরকার প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

২

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

৩

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

৪

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

৫

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

৬

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৭

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৮

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৯

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

১০

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১১

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

১২

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

১৩

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৪

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৫

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১৬

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৭

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৮

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৯

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০