
ডেস্ক রিপোর্ট : আগামী ২২ আগস্ট অনুষ্ঠিতব্য সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা মো. আব্দুর রউফ।
রবিবার (১৬ আগস্ট) সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ভোমরা স্থল বন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতি, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতি, সাতক্ষীরা জেলা ট্র্রাক শ্রমিক ইউনিয়ন, নারিকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ মো. আব্দুর রউফকে অভিনন্দন জানিয়েছেন।
মন্তব্য করুন