বাংলাদেশ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ আগস্ট ২০২৬, ১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি

রিজাউল করিম: সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক-এর আয়োজনে এই সাইকেল র‍্যালি বের হয়।

র‍্যালিটি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়।

এসময় অংশগ্রহণকারীরা ‘আসুন গাছ লাগাই, প‌রি‌বেশ বাঁচাই’, ‘যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন’, ‘প‌রি‌বেশ য‌দি না থা‌কে, আমরাও কিন্তু থাকব না’, ‘বৃক্ষনিধন বন্ধ করুন’, ‘বন্যা খরা জ‌লোচ্ছ্বাস, গাছ কাঁট‌লে সর্বনাশ’, ‘বৃক্ষ লাগাই ভু‌রি ভু‌রি, তপ্ত বায়ু শীতল ক‌রি’, ‘আমরাই পা‌রি সবুজ পৃ‌থিবী গড়‌তে’, ‘পা‌নি দূষণ বন্ধ ক‌রো’, ‘ফুল পা‌খি গাছ পুকু‌রের নগর চাই’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করে।

র‍্যালি পূর্ব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি ইমতি জামিল, সাবেক সভাপতি আব্দুর রহমান নীরব, সদস্য আজ‌মিরা খাতুন, রা‌ফিদ রা‌হি, তাপস মন্ডল, আবু তা‌য়ের প্রমুখ।

এসময় তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণ ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই পরিবেশ সুরক্ষার দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে অন্যের কাঁধে দায় চাপাই। বর্তমানে যে তাপপ্রবাহ চলছে তার অন্যতম প্রধান কারণ বৃক্ষ নিধন। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বেশি করে গাছ লাগাতে হবে। সেই সঙ্গে দূষণমুক্ত পরিবেশ গড়তে সকলকে সচেষ্ট হতে হবে। এজন্য সচেতনতার বিকল্প নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি

অবসরের ইঙ্গিত রোনালদোর, এটাই হতে পারে শেষ বছর

ভারতকে দুই শর্ত দিল বাংলাদেশ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

বাস মিনিবাস মালিক সমিতি: আব্দুর রউফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত

২০২৭ সালের রমজান ও ঈদ শুরু হবে কবে

আজ ঢাকায় আসছে ভারতের ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

বংশালে হেলমেটের গোডাউনে আগুন

কালিগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

১০

দৈনিক প্রবাহ অফিসে হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

১১

সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনা

১২

শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান লাগিয়ে প্রতিবাদ

১৩

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

১৪

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১৫

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

১৬

তাসমান পাড়ে বাঘের থাবায় ‘ছিন্নভিন্ন’ ক্যাঙ্গারু

১৭

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

১৮

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১৯

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

২০
error: Content is protected !!