
শ্যামনগর প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকারের অভিযোগে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ১টি ডিঙি নৌকা, ৩০ কেজি চিংড়ি ও ১৩৭ কেজি সাদা মাছ, একটি খালপাটা জাল, একটি বেন্দি জাল, পাঁচটি পানির ড্রামসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবনের কলাগাছিয়া নদীর লেবুবুনিয়া খাল এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।
আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের মোস্তফা গাজী (৬৪), মহফুজুর রহমান (৪০), আল-আমিন গাজী (৪০) ও ইয়ারুজ্জামান ঘরামী (৪৩)।
বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন