বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৬ জুলাই ২০২৩, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা পরিষদে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ

ডেস্ক রিপোর্ট: ‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে সাতক্ষীরা জেলা পরিষদে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব’ সাতক্ষীরা সদস্যরা।

বুধবার (২৬ জুলাই) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে ক্লাবের উদ্যোগে অর্ধশত আম, কাঠাল, বকুল, কৃষ্ণচুড়া, কামরাঙ্গা, আমলকী ও তেঁতুল গাছের চারা রোপণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি অ্যাড. মুনির উদ্দীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার উপদেষ্টা সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, ডা. সুশান্ত ঘোষ, মাধব চন্দ্র দত্ত, শেখ সিদ্দিকুর রহমান, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী ও চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা ল’ কলেজের প্রভাষক শরিফ আজমীর হুসাইন রোকন, ল’ স্টুডেন্টস ফোরামের সভাপতি সালাউদ্দীন রানা, সাবেক সভাপতি এস এম বিপ্লব হুসাইন, ফারজানা রুবি মুক্তি, জাহাঙ্গীর কবির, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম সদস্য মোস্তাফিজুর, রায়হান, মুনমুন, প্রিয়াংকা, মেহেদি হাসান ও জহুরুল কবির প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।

প্রসঙ্গত, ‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ২৭ জুন থেকে শুরু হয় মাসাধিকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১০

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১১

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১২

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

১৪

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

১৫

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

১৬

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১৭

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

১৮

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

১৯

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

২০
error: Content is protected !!