বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ আগস্ট ২০২৩, ১২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে ট্রলারডুবি: পাঁচজনের সন্ধান মেলেনি এখনও

নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের লৌহজংয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের সন্ধান এখনও মেলেনি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশের অভিযান চলমান রয়েছে।

ডুবে যাওয়া ট্রলারের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জের উপপরিচালক ওবায়দুল করিম খান।

তিনি গণমাধ্যমকে বলেন, ট্রলারডুবির ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে দুজন শিশু ও তিনজন নারী। ডুবে যাওয়া ট্রলার পাওয়া গেছে। সেটি চেইনের মাধ্যমে ওপরের দিকে টেনে তোলার চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর গতকাল (শনিবার) রাত ১২টা পর্যন্ত ৮ জনের মরদেহ পাওয়া যায়। রাতে বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। ভোর সাড়ে পাঁচটা থেকে আবারও উদ্ধার অভিযানে নামেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

উদ্ধার অভিযান শুরুর আগ থেকেই নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা ঘটনাস্থলের তীরে এসে অপেক্ষায় রয়েছেন। তাদের সঙ্গে উদ্ধার অভিযান দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন।

দুর্ঘটনার পর পর উদ্ধারাভিযানের তদারকি করছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপন, পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আউয়ালসহ প্রশাসনের কর্মকর্তারা।

শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবে যায়।

এ দুর্ঘটনায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন পাঁচজন।

মরদেহ মিলেছে আটজনের। তারা হলেন – মোকসেদা (৪২), পপি (২৬), শাকিব (৮), হ্যাপি (২৮), রাকিব (১২), সাজিবুল (৪), ফারিহান (১০) ও সজীব। তারা সবাই সিরাজদিখান উপজেলার লতাব্দি ইউনিয়নের বাসিন্দা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০