বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ আগস্ট ২০২৩, ৫:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মাহাবুব-উল হকের মৃত্যু

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মাহাবুব-উল হক (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্রেন স্ট্রোকজনিত কারণে শনিবার (১৯ আগস্ট) ভোর ৬টা১৫ মিনিটে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ইন্তেকাল করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে অসুস্থতাবোধ করলে শেখ মাহাবুব-উল হককে সাতক্ষীরার এস.ডি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার স্বজনরা মরদেহ নিয়ে ঢাকা থেকে রওনা দিয়েছে। মরদেহ পৌঁছালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।

১৯৯১ সালে তিনি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন।

শেখ মাহাবুব-উল হক এর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নবাসীসহ বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতারা শোক প্রকাশ ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০