বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২০ আগস্ট ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইছামতি থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে দেশের ভূখণ্ড

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সীমানা নির্ধারণী ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই থামছে না। প্রশাসনের উদাসীনতা ও ভুল সিদ্ধান্তের কারণে প্রতিনিয়ত নদীগর্ভ থেকে লাখ লাখ টাকা মূল্যের বালু উত্তোলন ও বিক্রি করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছেন অসাধু বালু ব্যবসায়ী সিন্ডিকেট। এতে করে প্রতিনিয়ত নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করায় স্রোতস্বিনী ইছামতিতে বিলীন হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড।

সম্প্রতি ইছামতি নদীর ভাঙ্গন কবলিত এলাকায় বেড়িবাঁধ রক্ষায় সরকারি কাজের অজুহাত দেখিয়ে পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশে ইছামতি নদীর নির্দ্দিষ্ট এলাকা থেকে সামান্য পরিমানে বালু উত্তোলনের জন্য প্রশাসনের অনুমতি নিয়েছেন কালীগঞ্জ উপজেলার শেখ ইয়াছিন আলীর ছেলে বালু ব্যবসায়ী শেখ সাব্বির আহমেদ এবং কুদ্দুস নামে তার এক সহযোগী।

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টরেট কৃষ্ণা রায় স্বাক্ষরিত ওই অনুমতি পত্রে বলা হয়েছে, দেবহাটা মৌজার আরএস ১নং খতিয়ানের ৫৫০১নং দাগে ঘের শ্রেণির বাস্তবে নদী হিসেবে থাকা ০.৫৭০০ একর জমিতে সুশীলগাতি বালুচর থেকে পরবর্তী চার মাস কেবলমাত্র নদী ভাঙ্গন রোধে সরকারি কাজে যতটুকু প্রয়োজন ততটুকু বালু উত্তোলন করতে পারবে সাব্বির-কুদ্দুস সিন্ডিকেট। আর উত্তোলিত বালু কেবলমাত্র সরকারি কাজেই ব্যবহৃত হবে। কিন্তু বালু উত্তোলনের ক্ষেত্রে অনুমতি পত্রের এসব নিয়ম মানছে না সিন্ডিকেটটি।

নাম প্রকাশে অনিচ্ছুক দেবহাটা সদরের একাধিক বালু ব্যবসায়ী জানান, ইতোপূর্বে কয়েকবার ইছামতি নদীর বেড়িবাঁধ ভেঙে আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। নদী ভাঙনের ফলে দিনদিন ইছামতিতে বিলীন হয়ে যাচ্ছে দেবহাটা তথা বাংলাদেশের ভূখণ্ড। তাছাড়া উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটিও শিবনগরে ইছামতি নদীর অববাহিকায় অবস্থিত। নদী ভাঙনে পর্যটন কেন্দ্রটিও হুমকির মুখে পড়েছে। এসব কারণে গেল বছর থেকে দেবহাটার সবগুলো বালুমহালের ইজারা বন্ধ করে দেয় জেলা প্রশাসন। কিন্তু কালীগঞ্জের সাব্বির-কুদ্দুস সিন্ডিকেট ও পানি উন্নয়ন বোর্ড পরস্পর যোগসাজশে জেলা প্রশাসনকে সরকারি কাজে বালু ব্যবহারের মিথ্যা অজুহাত দিয়ে নদীর নির্দ্দিষ্ট একটি স্থান থেকে সামান্য পরিমানে বালু উত্তোলনের অনুমতি করিয়ে নিয়ে দেদারছে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করছে।

ইছামতি পাড়ের বাসিন্দারা জানান, প্রশাসনের ভুল সিদ্ধান্তে বারবার নদী ভাঙনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ অঞ্চলের হাজার হাজার পরিবার। যত্রতত্র বালু উত্তোলনে বাঁধা দিতে গেলে উল্টো এ সিন্ডিকেটের হুমকি ও হামলার শিকার হন সাধারণ মানুষ।

অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে এ সিন্ডিকেটের নেতৃত্বে থাকা কালীগঞ্জের বালু ব্যবসায়ী কুদ্দুস বলেন, বহু কষ্টে বালু উত্তোলনের অনুমতি মিলেছে। ইছামতির যে পয়েন্টে ইচ্ছে, সেখান থেকেই বালু উত্তোলন করা হবে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান বলেন, ইছামতি নদীর নির্দ্দিষ্ট স্থানের বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং সরকারি কাজে ব্যবহার না করে উত্তোলিত বালু বিক্রির বিষয়ে উপজেলা প্রশাসন অবগত নয়। শিগগিরিই তদন্ত করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে অতিরিক্ত মদ পান, ৪ দিন পর কিশোরের মৃত্যু

১

বসতভিটা নিয়ে বিরোধের জেরে শ্যামনগরে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৩

২

ঘূর্ণিঝড় অর্ণব: মঙ্গলবার রাত থেকে পশ্চিমবঙ্গে দুর্যোগ

৩

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

৪

ডি-থ্রি ট্রফির নিলাম: একনজরে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

৫

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

৬

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

৭

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

৮

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

১০

ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা?

১১

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১২

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

১৩

বাংলাদেশে উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ

১৫

দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

১৬

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১৭

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

১৮

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

১৯

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

২০