বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ আগস্ট ২০২৩, ৯:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সংলাপে বক্তারা: সমাজের বিকাশমান ধারা অব্যাহত রাখতে সম্প্রীতির বিকল্প নেই

এসএম হাবিবুল হাসান: মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল প্রতিটি নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা। মানুষে-মানুষে ভেদাভেদ ভুলে একটি শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়া। সেলক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি আমরা। বিশ্বের বুকে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে আমরা আমাদের প্রিয় স্বদেশকে গড়ে তুলতে চাই। গড়তে চাই একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ। যেখানে প্রতিটি মানুষ থাকবে নিরাপদ, প্রত্যেকের ধর্ম, সংস্কৃতি বা বিশ্বাস অক্ষুণ্ন রেখে মর্যাদার সাথে শাস্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত হবে। সম্মিলিত উদ্যোগে সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমাদের অভিযাত্রা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের হল রুমে অনুষ্ঠিত ‘সামাজিক সম্প্রীতি’ শীর্ষক সংলাপে বক্তারা এসব কথা বলেন।

ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ও ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশিপ নেটওয়ার্কের সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সুজন-সাতক্ষীরার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ খুলনা অঞ্চলের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তারের সঞ্চালনায় সংলাপে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল কুমার, নারী নেত্রী জোৎস্না আরা, সামেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায়, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জাসদ নেতা অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাবেক অধ্যক্ষ এস এম আব্দুল ওয়াহেদ, অধ্যাপক পবিত্র মোহন দাস, আওয়ামী লীগ নেতা শেখ হারুন উপর রশীদ, সাংস্কৃতিক সংগঠক হেনরী সরদার, সাংস্কৃতিক কর্মী মঈনুর রহমান মঈন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন শীল, কৃষক লীগ নেতা মন্জুর হোসেন, সনাতন ধর্মের শিবায়েত দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখ।

সামাজিক সম্প্রীতি সংলাপে বক্তারা আরও বলেন, সামাজিক সম্প্রীতি সমাজের মধ্যে ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ ও সম্মানজনক সহাবস্থান এবং মানুষের মধ্যকার বৈচিত্র্যময়তাকে স্বীকৃতি দেয়। সমাজের বিকাশমান ধারাকে অব্যাহত রাখতে সম্প্রীতির কোনো বিকল্প নেই।

তারা আরও বলেন, মানুষের সাথে মানুষের আন্তরিক ও কার্যকর সম্পর্কই পারে বর্তমান সময়ের সংকট থেকে মানব সভ্যতাকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে। এটি নিশ্চিত করা আমাদের ঐতিহাসিক ও নৈতিক দায়িত্ব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১১

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১২

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৩

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

১৪

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

১৫

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন তারেক রহমান: ত্রিবেদী

১৬

কয়রায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭

কমলো দাম, ১২ কেজির এলপিজি ১৫৮৫ টাকা

১৮

আশাশুনিতে সারের দোকান পরিদর্শনে কৃষি কর্মকর্তা

১৯

বাড়লো সয়াবিন তেলের দাম

২০
error: Content is protected !!