বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৫ আগস্ট ২০২৩, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইন করে কোরআন অবমাননা নিষিদ্ধ করছে ডেনমার্ক

আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্কের সরকার জানিয়েছে, আগুনে পুড়িয়ে বা অন্য কোনো উপায়ে কেউ যেন কোরআন অবমাননা না করতে পারেন— সেজন্য একটি আইন প্রস্তাব করতে যাচ্ছে তারা। এরমাধ্যমে কথিত বাকস্বাধীনতার নামে প্রকাশ্যে কেউ কোরআন পোড়াতে পারবে না। কোরআন অবমাননার জেরে মুসলিম দেশগুলোর সঙ্গে ডেনমার্কের উত্তেজনা দেখা দিয়েছে। সেই উত্তেজনা প্রশমনে এমন উদ্যোগ নিচ্ছে দেশটি।

শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

ডেনমার্কের বিচারমন্ত্রী পিটার হামেলগারাদ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সরকার একটি আইনের প্রস্তাব দেবে, যেটিতে একটি ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় গুরুত্বপূর্ণ বস্তুর অসঙ্গত ব্যবহার নিষিদ্ধ করা হবে।’

তিনি আরও বলেছেন, ‘এই আইনের মাধ্যমে এ ধরনের কাজ দণ্ডনীয় অপরাধ হবে। উদাহরণস্বরূপ— প্রকাশ্যে কোরআন, বাইবেল অথবা তোরাহ পোড়ানো।’

ডেনমার্ক ছাড়াও ইউরোপের আরেক দেশ সুইডেনেও গত দুই মাসে অসংখ্যবার কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। কেউ কেউ পাতায় আগুন লাগিয়ে অথবা পাতা ছিঁড়ে পবিত্র এ ধর্মগ্রন্থ অবমাননা করেছেন। এসব ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে মুসলিম দেশগুলো।

নর্ডিক অঞ্চলের এ দেশগুলোর সরকার জানিয়েছে, কোরআন অবমাননা বন্ধে তারা ব্যবস্থা নিচ্ছে। তবে দেশগুলোর বিরোধী দলগুলো এসব প্রস্তাবের বিরোধীতা করেছে।

কোরআন অবমাননার জেরে ইরাকে অবস্থিত সুইডেনের দূতাবাসে হামলা চালিয়েছিলেন সাধারণ মানুষ। এছাড়া দেশটির পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে কয়েকটি মুসলিম দেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!