বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ সেপ্টেম্বর ২০২৩, ৯:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ছায়াবাজ’ সিনেমা: ক্ষেপে কলকাতায় চলে গেলেন সায়ন্তিকা

বিনোদন ডেস্ক: সম্প্রতি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ সিনেমায় কাজ করতে বাংলাদেশে আসেন ওপার বাংলার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

ঢাকায় পা রেখেই জায়েদকে সঙ্গে নিয়ে কক্সবাজারে উড়াল দেন তিনি। সেখানে শুটিংয়ে অংশ নেন দুই তারকা। কিন্তু সিনেমার শুটিং পুরোপুরি শেষ হওয়ার আগেই হঠাৎ কলকাতায় ফিরে গেছেন সায়ন্তিকা।

খোঁজ জানা গেছে, নৃত্য পরিচালকের সঙ্গে দ্বন্দ্বের জেরে শুটিং ছেড়েছেন তিনি। এতে অনিশ্চয়তার মুখে পরেছে ‘ছায়াবাজ’।

সায়ন্তিকার দাবি, এই সিনেমার নৃত্য পরিচালক মাইকেলকে পরিবর্তন করতে হবে। তাকে পরিবর্তন না করলেন ‘ছায়াবাজ’-এ আর কাজ করবেন না তিনি। কিন্তু হঠাৎ কেন এই নৃত্য পরিচালকের উপর ক্ষেপলেন অভিনেত্রী?

এ বিষয়ে মাইকেল বলেন, ‘নাচের স্টেপ দেখানোর জন্য সায়ন্তিকার হাত ধরতেই তিনি বলেন, হাত ধোরো না, মুখে বুঝিয়ে দাও। কথা না বাড়িয়ে সেভাবেই তাকে বুঝিয়ে দিয়েছি। এই নিয়ে আমার সঙ্গে তার কোনো তর্ক-বিতর্কও হয়নি। কিন্ত কাজ শেষে পরিচালক ও প্রযোজককে সায়ন্তিকা জানান, আমি থাকলে তিনি কাজ করবেন না। ঘটনা শুনে পরিচালক ও প্রযোজক আমার সঙ্গেই কাজ শেষ করার সিদ্ধান্ত নিলে সায়ন্তিকা চলে যান। আমার সঙ্গে সায়ন্তিকার কী সমস্যা বুঝতে পারছি না।’

এ ঘটনায় সিনেমার প্রযোজক মনিরুল ইসলাম মাইকেলকে দিয়েই কাজ শেষ করতে মনঃস্থির করেছেন এবং এখন পর্যন্ত এই সিদ্ধান্তেই অটল রয়েছেন। তাই শুটিং না করার সিদ্ধান্ত জানিয়ে কলকাতায় ফিরে গেছেন সায়ন্তিকা।

মনিরুল ইসলাম বলেন, ‘সায়ন্তিকা অভিযোগ জানান, মাইকেল নাকি তার হাত ধরেছেন। সিনেমা থেকে মাইকেলকে বাদ দিতে হবে। খোঁজ নিয়ে জানলাম, মাইকেলের দোষ নেই। কাজের স্বার্থেই সায়ন্তিকার হাত ধরেছিলেন তিনি। তাই, সায়ন্তিকাকে জানালাম কাজ করতে হলে মাইকেলের সঙ্গেই করতে হবে। না হলে কাজ করার প্রয়োজন নেই। পরদিন সকালে সায়ন্তিকা সেট ছেড়ে চলে যান।’

প্রযোজক আরও জানান, সায়ন্তিকা যদি মাইকেলের তত্ত্বাবধানে কাজ করতে রাজি হন, তাহলে আবার শুরু হবে শুটিং। আমার দেশের শিল্পীদের ছোট করে আমি কোনো কাজ করতে চাই না। এতে আমার ক্ষতি হলেও সমস্যা নেই।প্রয়োজন হলে ভবিষ্যতে নায়ক-নায়িকা পরিবর্তন করে সিনেমার কাজ করতেও পারি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

১

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

২

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৩

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৪

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৬

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৭

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৮

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

৯

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১০

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১১

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১২

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৩

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৪

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৫

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৬

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৭

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

১৮

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

১৯

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

২০