বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় অটো ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় ব্যাটারিচালিত অটো ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সুমনা আক্তার মীম (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার পেড়িখালী ইউনিয়নের দিয়ালডাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমনা আক্তার মীম রামপাল উপজেলার বড়ো কাটালী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী এবং বড়ো কাটালী গ্রামের সাইদুর রহমান ও শ্যামলী বেগম দম্পতির মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মা বাবার সাথে নিজ বাড়ি থেকে ভ্যানে রামপাল উপজেলার সোনাতনিয়া এলাকায় নানা বাড়ি যাওয়ার পথে রামপাল উপজেলার দিয়ালডাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছলে অসাবধানতাবশত তার ওড়না ভ্যানের চাকায় জড়িয়ে যায়। এসময় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় মিম।

পরে স্থানীয়রা সুমনা আক্তার মীমকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

১০

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

১১

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

১২

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১৩

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১৪

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৬

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৭

ডেভিডের রেকর্ড হ্যাটট্রিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় কানাডার

১৮

শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের নতুন কমিটি গঠন

১৯

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-র মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

২০