বাংলাদেশ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ অক্টোবর ২০২৩, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হামাসের হা*মলায় নি*হত ২২; ‘যু*দ্ধের মধ্যে আছি’ বললেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | বিগত কয়েক বছরের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে বৃহত্তম আক্রমণ শুরু করেছে হামাস। গাজা উপত্যকা থেকে ৫ হাজার রকেট ও গোলা ছোড়ার পর দেশটির দক্ষিণে ঢুকে পড়েছে হামসের যোদ্ধারা।

সেখানকার স্থানীয় গণমাধ্যম ও চিকিৎসাকর্মীদের উদ্ধৃতি দিয়ে কমপক্ষে ২২ ইসরায়েলি নিহত এবং শতাধিক আহত হওয়ার খবর জানিয়েছে আল জাজিরা।
এই হামলার পর তেল আবিবের সামরিক সদর দপ্তর থেকে এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করে নিজ নাগরিকদের উদ্দেশ্যে বলেন, ইসরায়েলের নাগরিক গণ, আমরা যুদ্ধের মধ্যে আছি।

এদিকে হামাসের সিনিয়র সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ বলেছেন, যথেষ্ট হয়েছে, পৃথিবীতে শেষ দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য এটিই সবচেয়ে বড় যুদ্ধের দিন।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের রক্ষা করবে এবং ইতিমধ্যে গাজা উপত্যকায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা শুরু করেছে। হামাসকে তাদের কর্মকাণ্ডের জন্য ভারী মূল্য দিতে হবে।

তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি জানায়, দখলকৃত পশ্চিম তীরের শহর হুওয়ারাতে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষে একজন ফিলিস্তিনি নিহত হয়, পরে তার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় ইহুদি বসতি স্থাপনকারীরা নতুন করে সহিংসতা ছড়ালে আহত আরও নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এই হামলার খবর ছড়িয়ে পড়লে গাজা থেকে প্রতিরোধ যুদ্ধের ডাক দেয় হামাস।

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ এক বিবৃতিতে বলেন, আমরা ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ (অভিযান আল-আকসা বন্যা) ঘোষণা করছি । শত্রুর অবস্থান, বিমানবন্দর এবং সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়ে আমরা প্রথমেই আঘাত করার ঘোষণা করছি। এই পর্যন্ত গোলা ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

১০

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১১

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

১২

হাসানের ক্যারিয়ার সেরা ৬ উইকেট, ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

১৩

ব্রিটিশ রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা

১৪

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

১৫

পাইকগাছায় ভুল বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে আইনি নোটিশ

১৬

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

১৭

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

১৮

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

সাভারে জেএমবির আস্তানা!

২০
error: Content is protected !!