বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৯ অক্টোবর ২০২৩, ৫:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন

আন্তর্জাতিক ডেস্ক | চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ইতিহাসবিদ ক্লডিয়া গোল্ডিন। নারী শ্রমবাজার নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার পেলেন।

সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য ক্লডিয়ার নাম ঘোষণা করে।

নোবেল কমিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলছে, কয়েক শতক ধরে নারীদের উপার্জন ও শ্রমবাজারে তাদের অংশগ্রহণের বিষয়ে প্রথম সামগ্রিক চিত্র তুলে ধরেছেন অর্থনীতি বিদ্যায় এবারের নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন। আর্কাইভস থেকে ঐতিহাসিক উপাত্ত খুঁজে, একত্রিত করে এবং সংশোধন করে তিনি নতুন এবং আশ্চর্যজনক তথ্য উপস্থাপন করতে সক্ষম হয়েছেন।

ক্লডিয়া গোল্ডিনের জন্ম ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

১৮৯৫ সালে সুইডিশ উদ্ভাবক এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে অর্থনীতিকে এ পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়। উইলে এটি অন্তর্ভুক্ত ছিল না। বিজয়ীরা একটি সনদ, একটি গোল্ড মেডেল ও চেক পেয়ে থাকেন।

১৯৬৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫৫ বার অর্থনীতিতে নোবেল দেওয়া হয়েছে। ২৬টি পুরস্কার এককভাবে একজনকে দেওয়া হয়েছে। ক্লডিয়াসহ এ পর্যন্ত তিনজন নারী অর্থনীতিতে নোবেল পেয়েছেন।

সবচেয়ে কম বয়সে অর্থনীতিতে নোবেলজয়ী এস্থার দুফলো। ৪৬ বছর বয়সে তিনি অর্থনীতিতে নোবেল পান। আর সবচেয়ে বেশি বছর বয়সে এই ক্যাটাগরিতে পুরস্কার পান লিওনিড হারউইচ। পুরস্কার পাওয়ার সময় তার বয়স ছিল ৯০ বছর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!