বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১০ অক্টোবর ২০২৩, ৩:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ দলকে উৎসাহ দিতে জীবনের নতুন গান

বিনোদন ডেস্ক: ক্রিকেট এবং গীতিকবি রবিউল ইসলাম জীবন; এই দুইয়ের সম্পর্ক বেশ পুরনো। ক্রিকেটের প্রতি তার অগাধ ভালোবাসা থেকেই বারবার শব্দ-ছন্দে তুলে এনেছেন ক্রিকেটীয় অনুভূতি।

সদ্য শুরু হওয়া বিশ্বকাপেও সেই ধারা অটুট রইলো। প্রকাশ হয়েছে জীবনের কথায় ক্রিকেটের নতুন গান। বিশ্বকাপের থিম সং হিসেবে তৈরি করা এই গানের শিরোনাম ‘জিতবো আমরা’। এটি গেয়েছেন তাসনিম আনিকা। সুর-সংগীত করেছে ব্যান্ড অ্যাপিরাস। গানটিতে র‌্যাপ করেছেন ব্ল্যাক জ্যাং ও টুকু।

গানটি তৈরি করা হয়েছে ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টসের উদ্যোগে। তাদের ইউটিউব চ্যানেলেই সম্প্রতি এটি ভিডিও আকারে উন্মুক্ত করা হয়েছে।

‘বাঘের গর্জন শুনবে বিশ্ব, লড়াই হবে আবার/ কাপ আসবে এবার ঘরে, স্বপ্ন সবার/’-এমন কথায় শুরু হওয়া গানটি নিয়ে রবিউল ইসলাম জীবন বলেন, ক্রিকেট আমার আবেগে মিশে আছে। তাই এই বিষয়ে লিখতে বরাবরই বাড়তি ভালোলাগা কাজ করে। বিশ্বকাপ উপলক্ষে থিম সংটি বানানো হয়েছে। এর পাশাপাশি সেলিব্রিটি ক্রিকেট লিগ আয়োজনের প্রচারেও গানটি ব্যবহৃত হচ্ছে।

প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছে ‘জিতবো আমরা’ গানটি। ফেসবুক ও ইউটিউব মিলিয়ে এর ভিউ ছাড়িয়ে গেছে দুই মিলিয়ন।

ক্রিকেট নিয়ে এ পর্যন্ত দুই ডজনের বেশি গান লিখেছেন রবিউল ইসলাম জীবন। এর মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে ‘জ্বলে ওঠো বাংলাদেশ’।

এছাড়াও শ্রোতাপ্রিয়তা পেয়েছে ‘জয় হবেই হবে’, ‘মাশরাফি’, ‘লড়বে এবার বাংলাদেশ’ গানগুলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা, সিলেট সিক্সারস, রংপুর রাইডার্স, রাজশাহী রয়েলস, মিনিস্টার রাজশাহী দলগুলোর জন্যও থিম সং লিখেছেন তিনবার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডজয়ী এই গীতিকবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!