বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ অক্টোবর ২০২৩, ১১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খলনায়ক চরিত্রে দেখতে চান না মেয়ে, নতুন লুকে ওমর সানী

বিনোদন ডেস্ক: কয়েকদিন আগেই পরিচালক ইকবালের নতুন সিনেমা ‘ডেড বডি’তে চুক্তিবদ্ধ হন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। দীর্ঘদিনের বিরতি কাটিয়ে এই সিনেমা দিয়েই পর্দায় ফিরবেন তিনি। ইতোমধ্যেই শুটিংয়েও অংশ নিয়েছেন।

যেখানে একদম ভিন্ন লুকে দেখা মিলল এই অভিনেতার। কোনো নায়ক কিংবা খলনায়ক নয়, আধ্যাত্মিক চরিত্রে পর্দায় হাজির হবেন সানী। সেই লুক-ই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এ বিষয়ে ওমর সানী বলেন, নায়ক থেকে খলনায়ক চরিত্রে কাজ শুরু করেছিলাম। দর্শকের সাড়াও ভালো পেয়েছি। খলনায়ক চরিত্রে কয়েকটি সিনেমা সুপারহিটও হয়েছে। কিন্তু আমার মেয়ে কখনো চায়নি আমি খলনায়ক চরিত্রে কাজ করি। এ কারণে ওই চরিত্র থেকে সরে এসেছি।

অনেকদিন সিনেমার খাবার থেকে বঞ্চিত আমি : ওমর সানী
তিনি বলেন, অনেক দিন হয় সিনেমায় কাজ করা হয়নি। ‘ডেড বডি’র চরিত্র একটু ভিন্ন রকমের। এ জন্য কাজ করছি। এটি হরর ধরানার গল্পের। ফ্যান্টাসি আছে।

নতুন এ সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে এ নায়ক বলেন, এই সিনেমায় আমার চরিত্রটি একটু তান্ত্রিক টাইপের। একটি মেয়ে মারা যায়। ওর আত্মাকে দেখতে পাই আমি। আত্মাও দেখে আমাকে। তারপর তাকে ধরার পেছনে ছুটি। কারণ, ওর মাধ্যমেই পাওয়ার, ব্ল্যাক ম্যাজিক করার ক্ষমতা আয়ত্ত করতে পারব। এভাবে এগিয়ে যেতে থাকে গল্প।

‘ডেডবডি’ সিনেমায় ওমর সানীর পাশাপাশি আরও অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপুসহ অনেকে। কেন্দ্রীয় নারী চরিত্রে থাকছেন কলকাতার ছোটপর্দার অভিনেত্রী অন্বেষা রায় (এনি)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০