বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ অক্টোবর ২০২৩, ৫:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনুদানের সিনেমায় নাবিলা

বিনোদন ডেস্ক | দীর্ঘদিন ধরে নাটকে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম। দেখা মেলে উপস্থাপনাতেও।

এবার তার অভিষেক হচ্ছে বড় পর্দায়। সরকারি অনুদানের সিনেমা ‘যুদ্ধ জীবন’-এ অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করছেন রিফাত মোস্তফা টিনা।
সম্প্রতি চট্টগ্রামে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। ইতোমধ্যেই এতে অংশ নিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও নাবিলা।

চট্টগ্রাম নাবিলার জন্মশহর। এ অভিনেত্রী বললেন, জীবনের প্রথম সিনেমা এটা। আর শুটিং শুরু করলাম জন্মশহরে, তাই আনন্দটা অনেক। শুটিংও হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে- সব মিলিয়ে আমার মধ্যে রোমাঞ্চটা বেশি কাজ করছে।

ছবির নির্মাতা টিনার ভাষ্য, সিনেমাটি মূলত আমার মা অধ্যাপক ড. শিরীন আক্তার রচিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। এর চিত্রনাট্য করেছেন মহি মহিউদ্দিন। প্রথম লটে আমরা টানা সাত আটদিন শুটিং করব। আগামী মাসে দ্বিতীয় লটে দশদিন শুটিং করার ইচ্ছে আছে।

চট্টগ্রামে সিনেমাটির শুটিং টানা সপ্তাহ খানেক চলবে বলে জানিয়েছেন নাবিলা। প্রথম লটের শুটিং শেষ করেই ঢাকায় ফিরবেন তিনি। আগামী মাসে ফের দ্বিতীয় লটের শুটিং হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!