বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ অক্টোবর ২০২৩, ৫:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধানদিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে নারী সমাবেশ

ডেস্ক রিপোর্ট: সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানিয়ে তালার ধানদিয়ার শারসা গ্রামে আওয়ামী লীগের নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আক্তার হোসেন সাহেব আলী সমাবেশে সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক শিমুন শামস, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদস্য নাজমুন আসিফ মুন্নি, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন কৃষক লীগের সদস্য ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, হাসান দফাদার, আনারুল গাজী, আরশাদ হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মহাসমাবেশের নামে বিএনপি জামায়াত ঢাকায় যেভাবে পুলিশ সদস্যকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে ও আগুন দিয়ে গাড়িতে ঘুমন্ত শ্রমিককে পুড়িয়ে হত্যা করেছে তা সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে। এসব সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে বিএনপি জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশী হস্তক্ষেপ করানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ফিলিস্তিনিদের উপর আমেরিকা ইসরাইলের নৃশংস বর্বরতার কথা উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশকেও তারা একই পথে নিয়ে যেতে চায়।

বক্তারা বলেন, ইসরাইলের অনুপ্রেরণায় মধ্যপ্রাচ্যে তাদের সহযোগী দেশগুলোর টাকায় এদেশে ধর্মের নামে একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করছে। তাদের মূল টার্গেট গ্রামের সহজ সরল ধর্মভীরু নারীরা। এই নারীদেরকে বিভ্রান্ত করে তারা নিরব ভোট ব্যাংক তৈরী করেছে। এই ভোট ব্যাংক ভাঙতে নারীদেরকেই এগিয়ে আসতে হবে।

বক্তারা আসন্ন নির্বাচনে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার পক্ষে নারীদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!