বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ নভেম্বর ২০২৩, ১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টুটুলের সঙ্গে বিচ্ছেদ ইস্যুর মধ্যেই নতুন সিনেমার খবর দিলেন তানিয়া

ডেস্ক রিপোর্ট: গায়ক ও সংগীত পরিচালক এস আই টুটুল এবং অভিনয়শিল্পী তানিয়া আহমেদ এখন বিচ্ছেদ ইস্যুতে বেশি চর্চিত। দুজনেই এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে টুটুল তাঁর সাবেক স্ত্রী তানিয়া আহমেদকে নিয়ে নানা বিষয়ে মুখ খোলেন। তবে এ বিষয়ে তানিয়া কিছু না বললেও বললেন ভিন্ন একটি প্রসঙ্গে। তিনি জানান, তিনি নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। তাঁর এই ছবির নাম ‘তাপ’। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত হয়েও গেছে।
‘তাপ’ সিনেমার পরিচালক সুমন ধর। তিনি এর আগে ওয়েব ফিল্ম বানিয়েছেন। এবারই প্রথম চলচ্চিত্র বানাতে যাচ্ছেন। বছরের শেষ দিকে চট্টগ্রামে ছবিটির শুটিং শুরু হবে। ছবিটি প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, ‘দুই দিন পরপর পরিচালকের সঙ্গে কথা হচ্ছে। সাইন করতে চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে চলে আসায় তা আর হয়নি। সাধারণত আমাদের দেশের সিনেমায় দেখা যায়, হিরো-হিরোইননির্ভর গল্প। এটা প্যারালাল দুই নারীর গল্প। তারপর একটা রেখায় গিয়ে মিলেছে। এটা আমার কাছে সবচেয়ে অসাধারণ লেগেছে।’

এদিকে পরিচালক সুমন ধরও জানালেন, এই ছবির দুই কেন্দ্রীয় নারী চরিত্রের একজন তানিয়া আহমেদ। সুমনের দেওয়া তথ্যমতে, বছরের শেষ দিকে চট্টগ্রাম থেকে সিনেমার শুটিং শুরু হবে। এই পরিচালক এর আগে চরকিতে ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’ বানিয়ে প্রশংসা কুড়ান। এটি হতে যাচ্ছে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, ‘আমার কাছে মনে হয়, আমার এই বয়সে এসে আমি তো হিরোইন হিসেবে অভিনয় করব না। আমি এ রকম কিছু একটা করতে চাই, যেটার মাধ্যমে আমার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারব। আমি রায়হান খানের ছবিতেও যেটা করেছি, ওখানেও হিরো-হিরোইন আছে ঠিকই; কিন্তু অন্য যে চরিত্র আছে, একটা আমি করেছি, অন্যটা মিশা সওদাগর ভাই। আমাদের এই দুটি চরিত্র বাদ দিলে ছবির গল্পটা দাঁড়াবে না। আমি এ ধরনের কিছু একটা করতে চাই।’

‘তাপ’ সিনেমায় কথাবার্তা পাকাপাকি হওয়ার আগে ‘এক্সকিউজ মি’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন তানিয়া আহমেদ। সেই সিনেমায়ও একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন বলে জানালেন তিনি। বললেন, ‘এই ছবিতে আমি যৌনপল্লির মাসি। এ ধরনের চরিত্র আমি কখনোই করিনি। এ ধরনের চরিত্র করতে পারাটা একধরনের চ্যালেঞ্জ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০