বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ নভেম্বর ২০২৩, ১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিরল ‌‘পেমফিগাস ভালগারিস’ রোগে আক্রান্ত শরীফার বাঁচার আকুতি!

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরায় বিরল পেমফিগাস ভালগারিস রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিনানিপাত করছেন ৪০ বছরের শরিফা খাতুন। অর্থাভাবে উন্নত চিকিৎসা না পেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। শরিফা খাতুন সাতক্ষীরা পৌরসভার তালতলা এলাকার ভাজা বিক্রেতা তারিকুল ইসলামের স্ত্রী।

সরেজমিনে অসুস্থ শরিফা খাতুনের বাড়িতে গিয়ে দেখা যায়, তার শরীরের প্রায় ৮০ শতাংশ পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। অর্থাভাবে চিকিৎসা না পাওয়ায় ক্রমশ মৃত্যু মুখে ধাবিত হচ্ছেন তিনি। তারপরেও দুই চোখে বাঁচার করুন আকুতি তার।

এ ব্যাপারে তারিকুল ইসলামের মেয়ে তানিয়া সুলতানা কান্না বিজড়িত কণ্ঠে বলেন, একজন মানুষের শরীরের কোনো অংশে একটু ঘা-পাঁচড়া হলে কেমন হয়? সেখানে আমার মায়েরতো পুরো দেহতে ঘা-পাঁচড়াসহ পচন ধরেছে। তবুও আমার মাকে বাঁচাতে চাই। দয়া করে তাকে বাঁচাতে সাহায্য করুন।

অনেকটা আক্ষেপ নিয়ে তানিয়া সুলতানা বলেন, মাকে সুস্থ করতে নিরলস সেবা শুশ্রুসা করেও এ বছর সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়ে এসএসসি উত্তীর্ণ হয়েছি। তবে পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণের টাকা দেওয়ার সামর্থ ছিল না আমাদের। একপর্যায়ে আমার বাবার দোকানের শেষ সম্বল গ্যাসের সিলিন্ডার বিক্রি করে ফরম ফিলাপ করে পরীক্ষা দিয়েছিলাম। বর্তমানে আমি অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলেও অর্থাভাবে সেখানে যাওয়া হয় না। বই কেনার সামর্থও নেই। বাসায় ঠিক মতো রান্নাবান্নাও হয় না। এখন মায়ের চিকিৎসার পাশাপাশি আমাদের ২ ভাইবোনের লেখাপড়ার খরচ বহন করা অসম্ভব। এজন্য নিজের স্বপ্নকে অধরা রেখে মায়ের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি।

এসময় মায়ের চিকিৎসায় প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবান মানুষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ ব্যাপারে শরিফা খাতুনের স্বামী তারিকুল ইসলাম বলেন, ২০২১ সালে তার স্ত্রী শরিফা খাতুনের দেহে একধরনের লাল দাগ দেখা যায়। পরে সেখানে ঘা হয়ে পচন ধরে। ভিটেবাড়ি বিক্রি করে সাতক্ষীরা, খুলনা ও ঢাকার বিভিন্ন নামকরা হাসপাতালে শরিফা খাতুনের চিকিৎসা করা হলেও দিনে দিনে তার অবস্থার অবনতি হতে থাকে। ইতোমধ্যে সারাজীবনের অর্জিত অর্থের পাশাপাশি দুইটি এনজিও থেকে এক লক্ষ টাকা ঋণ নিয়ে শরিফার চিকিৎসা করেছি। তবে তাকে সুস্থ করতে পারিনি। বরং দিনে দিনে শরীরে পচনের পরিধি বৃদ্ধি পাচ্ছে।

অনেকটা আক্ষেপ নিয়ে তিনি বলেন, হায়াত-মউতের মালিক আল্লাহ্। আমি চাই যে ক’দিন সে বেঁচে থাকবে, অন্তত উপযুক্ত চিকিৎসাটা যেন তাকে দিতে পারি। আমার সব থাকলেও বর্তমানে আর কিছুই অবশিষ্ট নেই। ইতোমধ্যে একমাত্র অনার্স পড়ুয়া ছেলের লেখাপড়া অর্থাভাবে বন্ধ হয়ে গেছে।

বিরল রোগে আক্রান্ত স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে দুই ছেলেমেয়ের লেখাপড়া বন্ধ হয়ে গেলেও তিনি তার স্ত্রীকে বাঁচাতে আকুতি জানিয়েছেন।

এদিকে, চিকিৎসকরা জানিয়েছেন, বিরল এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সারা দেশে ১২ থেকে ১৪ জন। উপযুক্ত চিকিৎসা নিতে হলে ৮-১০ লাখ টাকা দরকার।

কিন্তু সহায় সম্বলহীন পরিবারের পক্ষে এতো অর্থ জোগাড় করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

স্ত্রী শরিফা খাতুনকে বাঁচাতে প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন তারিকুল ইসলাম। এজন্য তার সাথে ০১৭১৯৫৬৬০৬৯ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!