বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৬ নভেম্বর ২০২৩, ৫:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইতিহাসে প্রথমবার, মাঠে নামতে দেরি করায় আউট ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক | সাদিরা সামাবিক্রমাকে ফেরানোর পরই ঘটে গেল বিরল এক ঘটনা। যা ক্রিকেট ইতিহাসে দেখা যায়নি আর।

ছয়ে ব্যাট করতে নেমেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু দেরি করার কারণে আম্পায়ার তাকে আউট ঘোষণা করলেন।

ক্রিকেটের নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার আউট হওয়ার পর পরবর্তী ব্যাটারকে তিন মিনিটের মধ্যেই ক্রিজে নেমে তৈরি থাকতে হবে। আর বিশ্বকাপের ক্ষেত্রে সময়টা দুই মিনিট। যেটি করেননি ম্যাথিউস। কারণ আছে অবশ্য। শুরুতে ভুল হেলমেট পরায় সেটি বদলাতে গিয়ে দেরি করে ফেলেছেন লঙ্কান এই ব্যাটার। লেগেছে পাঁচ মিনিটের মতো। পরবর্তীতে আম্পায়ার আউট ঘোষণা করেন। বিষয়টি নিয়ে আম্পায়ারের সঙ্গে আলোচনা করেও লাভ হয়নি ম্যাথিউসের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৬২ রান।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। একাদশে পরিবর্তন এসেছে একটি। মোস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পেয়েছেন প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা তানজিম হাসান সাকিব। অন্যদিকে লঙ্কান একাদশে বদল এসেছে দুটি। করুণারত্নে ও হেমান্থার জায়গায় এসেছে কুশল পেরেরা এবং ধনঞ্জয়া ডি সিলভা।

ম্যাচের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল বাংলাদেশের। প্রথম ওভারেই লঙ্কান ওপেনার কুশল পেরেরাকে বিদায় করেন শরিফুল ইসলাম। প্রথম ওভারের শেষ বলে শরিফুলের অফ স্টাম্পের বেশ বাইরের বল ঠিকঠাক ব্যাটে লাগাতে পারেননি কুশল (৪)। ব্যাটের কোনায় লেগে ক্যাচ উঠেছিল স্লিপে থাকা নাজমুল হোসেনের দিনে। কিন্তু তার আগেই বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন উইকেটকিপার মুশফিকুর রহিম।

শুরুর দিকে পাওয়া সেই ধাক্কা অবশ্য খুব দ্রুতই কাটিয়ে উঠে শ্রীলঙ্কা। আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস মিলে ইনিংস মেরামত শুরু করেন। তাদের জুটিতে আসে ৬১ রান। তবে এই জুটি ভেঙে স্বস্তি এনে দেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তার বলে সোজা ব্যাটে লন-অনে তুলে মারতে চেয়েছিলেন মেন্ডিস। কিন্তু ঠিকঠাক টাইমিং হয়নি। সেখানে থাকা শরিফুল দারুণভাবে বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দি করেন।

পরের ওভারে আঘাত হানেন তানজিম সাকিব। এবার সেট ব্যাটার নিশাঙ্কাকে বিদায় করেন এই ডানহাতি পেসার। তার দ্রুতগতির বল নিশাঙ্কার ব্যাটে কানায় লেগে স্ট্যাম্প ভেঙে দেয়। ওয়ানডে বিশ্বকাপে এটাই তানজিম সাকিবের প্রথম উইকেট। এর আগে ৩৬ বলে ৪১ রান করেছেন নিশাঙ্কা।

চারে নেমে সামাবিক্রমা জুটি গড়েন চারিথ আসালাঙ্কার সঙ্গে। ৬৯ বলে ৬৩ রানের জুটি গড়ে দলের সংগ্রহ বাড়াতে থাকেন তারা। ২৫তম ওভারে সামাবিক্রমাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সাকিব। ৪২ বলে ৪১ রান করে বিদায় নেন লঙ্কান ব্যাটার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!