বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ নভেম্বর ২০২৩, ১২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান

ডেস্ক রিপোর্ট: তালা জিসি থেকে সুভাশিনী বাজার ভায়া খেজুরবুনিয়া রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন এলজিইডির সাতক্ষীরা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান।

২০২৩-২০২৪ অর্থবছরে এলজিইডির গ্রামীণ সড়ক ও মেরামত প্রকল্পের আওতায় প্রায় এক কোটি আটষট্টি লক্ষ টাকা ব্যয়ে ৩.৮০ কিলোমিটার এই সড়কের সংস্কার কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারী প্রতিষ্ঠান এস কে ব্রাদার্স।

সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান সড়কের সংস্কার কাজ পরিদর্শন শেষে কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এসময় তিনি ঠিকাদারসহ সকলের সাথে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা শেয়ার এবং দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, উপ-সহকারী প্রকৌশলী বিজন কুমার মন্ডল, ঠিকাদার আনোয়ারুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর হাসান, কাজী আরিফুল হক, মিজানুর রহমান ও স্থানীয় জনগণ।

উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গুণগতমান নিশ্চিতের পাশাপাশি কাজটি দ্রুত বাস্তবায়ন হওয়ায় স্থানীয় জনগণও সন্তোষ প্রকাশ করেছে।

পরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী তালা উপজেলা প্রকৌশলীর কার্যালয় পরিদর্শন এবং চলমান কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ঠিকাদারদের সাথে মতবিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০