বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ ডিসেম্বর ২০২৩, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিতৃবিয়োগে শোকাহত সাংবাদিক এম কামরুজ্জামানের পরিবারের খোঁজখবর নিলেন সৈয়দ দিদার বখত

ডেস্ক রিপোর্ট: পিতৃবিয়োগে শোকাহত সাংবাদিক এম কামরুজ্জামানের পরিবারের খোঁজখবর নিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সাতক্ষীরা-১ আসনের জাপা দলীয় সংসদ সদস্য প্রার্থী সৈয়দ দিদার বখত।

এজন্য তিনি সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তালা উপজেলার মানিকহার গ্রামে সাংবাদিক এম কামরুজ্জামানের গ্রামের বাড়িতে যান। এর আগে তিনি সাংবাদিক এম কামরুজ্জামানের সদ্য প্রয়াত পিতা মো: শাহাজাহান মল্লিকের কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিক এম কামরুজ্জামানের মা তাহেরা বেগমসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। তিনি বলেন, মরহুম শাহাজাহান মল্লিক আমার পরমবন্ধু মানুষ ছিলেন। তার সাদাসিধে আচরণ মানুষকে মুগ্ধ করতো। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

সৈয়দ দিদার বখতের সাথে এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম নজরুল ইসলাম, জাপা নেতা কামরুজ্জামান বুলু প্রমুখ।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

২

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

৩

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

৪

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

৫

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৬

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৭

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৮

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৯

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১০

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

১১

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

১২

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৩

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৪

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১৫

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৬

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৭

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৮

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০