বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ ডিসেম্বর ২০২৩, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস কবে শুরু হবে, সম্ভাব্য সেই তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। আগামী বছরের ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হতে পারে বলে দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে জানানো হয়েছে।

আমিরাতে ইংরেজি দৈনিক খালিজ টাইমস বলছে, ইসলামি ক্যালেন্ডারের নবম মাস রমজান। হিজরি ক্যালেন্ডারের অন্যান্য সব মাসের মতো রমজানের মাসের শুরু হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ রমজান মাস শুরুর বিষয়ে প্রত্যেক বছর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে থাকে। জ্যোতির্বিজ্ঞানের গণনায় কেবল ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর সম্ভাব্য তারিখের পূর্বাভাস দেওয়া হয়।

আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, দেশটিতে ২০২৪ সালে রমজান মাসের শুরু হবে ১২ মার্চ (মঙ্গলবার)। ওই সময় সংযুক্ত আরব আমিরাতে বসন্ত ঋতু শুরু হয়। যে কারণে সেসময় দেশটিতে আবহাওয়া তুলনামূলক শীতল থাকবে। রমজান মাসে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

২০২৩ সালের তুলনায় আগামী বছর আমিরাতে রোজার সময় কম হবে। আইএসিএডির তথ্য অনুযায়ী, পবিত্র রমজান মাসের প্রথম দিন আমিরাতের মুসলমানরা ১৩ ঘণ্টা ১৬ মিনিট ধরে খাদ্য ও পানীয় থেকে বিরত থাকবেন। তবে মাসের শেষের রোজার সময় প্রায় ১৪ ঘণ্টায় পৌঁছাবে। এর আগে ২০২৩ সালে দেশটিতে ১৩ ঘণ্টা ৩৩ মিনিট থেকে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত রোজার সময় ছিল।

আইএসিএডির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস ২৯ দিন হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেই অনুযায়ী, আমিরাতে রমজানের শেষ দিন হবে আগামী বছরের ৯ এপ্রিল।

রোজা শেষে বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করা হয়। ২০২৪ সালে ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশটির বাসিন্দারা লম্বা সরকারি ছুটি পাবেন। দেশটির সরকার ইতিমধ্যে ২৯ রমজান থেকে ৩ শাওয়াল (৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল) পর্যন্ত সরকারি ছুটি থাকবে বলে জানিয়েছে। এর সাথে শনিবার ও রোববার (১৩ ও ১৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি যোগ হবে। ফলে আমিরাতের বাসিন্দারা পবিত্র ঈদুল ফিতরে ছয় দিনের ছুটি পাবেন।

সূত্র: খালিজ টাইমস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০