বাংলাদেশ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৪ ডিসেম্বর ২০২৩, ৫:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সাধারণ সভা: এসিড সারভাইভরদের কল্যাণে ৫ দফা সুপারিশ

ডেস্ক রিপোর্ট: এসিড সারভাইভররা সমাজের বোঝা নয়, তারা এখন স্বাবলম্বী হচ্ছে। জীবনযুদ্ধে জয়লাভ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন অনেকেই। সমাজের মূল ¯্রােতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তাদের দরকার সহযোগিতা। সহযোগিতা পেলে তারা আরও এগিয়ে যেতে পারবেন। আর যারা মানুষের শরীরে এসিড নিক্ষেপ করে তারা পশু। তারা সুস্থ মস্তিস্কের মানুষ না। এসিডদগ্ধ মানুষ আক্রান্ত হওয়ার পর থেকে সারাটা জীবন যে কতটা যন্ত্রণার মধ্য দিয়ে দিন অতিবাহিত করে, তা অন্য কেউ বলতে পারবে না। চরম নৈতিকতার অভাব হলেই একজন মানুষ আর একজন মানুষকে এসিড ছুড়ে মারে। আমরা চাই না আর একটিও এসিড আক্রান্তের ঘটনা ঘটুক।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরার (এসবিজিএন) বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।

উন্নয়ন সংগঠন স্বদেশ ও দাতা সংস্থা একশনএইড বাংলাদেশ এই সভা আয়োজনে সহায়তা করে।

সাধারণ সভায় জানানো হয়, সাতক্ষীরা জেলায় বর্তমানে ১৬৩ জন এসিড সারভাইভর আছেন। এর মধ্যে ১১৫ নারী ও পুরুষ ৪৮ জন। এদের মধ্যে শিশুরাও আছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, এসিড সারভাইভররা যে কোনে সাহায্যের জন্য জেলা পরিষদে আবেদন করলে আমি সাধ্য মতো সহযোগিতার চেষ্টা করবো।

স্বদেশ’র নিবাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরার (এসবিজিএন) বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক সফুরা খাতুন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষাবিদ অধ্যক্ষ আবদুল হামিদ, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিধদপ্তরের প্রতিনিধি আজিজুর রহমান। অনলাইনে যুক্ত হন একশনএইড-বাংলাদেশ’র ওম্যান রাইটস অ্যান্ড জেন্ডার ইক্যুইটি প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার মৌসুমী বিশ^াস। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনে এসিড সারভাইভরদের অর্থনীতিক কর্মকান্ড এবং আগামীতে বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত অপরাজিতা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা ফারুক রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, ক্রিসেন্টের কর্মকর্তা জাহিদুর রহমান, নদী, খাল ও জলাশয় রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।

সভায় সারভাইভরদের মালিকানায় সমবায়ভিত্তিক যৌথ কৃষি খামার স্থাপন; বিনামূল্যে চিকিৎসা সেবা পেতে কার্ড প্রদান, সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তকরণ, বিনামূল্যে শিক্ষা গ্রহণের সুযোগ প্রদান ও সারভাইভরদের প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদানের সুপারিশ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১০

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১১

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১২

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৩

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

১৪

৪ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক

১৫

ইনফান্তিনোর পক্ষ নিয়েই ফিফাকে কড়া হুশিয়ারি ট্রাম্পের

১৬

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি শুরু

১৭

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

১৮

দুবাইয়ে থাকছেন মোস্তাফিজ, দলছাড়া সাকিব-তাসকিন

১৯

টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

২০
error: Content is protected !!