বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ ডিসেম্বর ২০২৩, ২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৪: মাঠ চষে বেড়াচ্ছেন দোলন ও গোলাম রেজা, বাকী ৫ জনের খবর নেই

সুলতান শাহাজান, শ্যামনগর: প্রতীক পাওয়ার পর থেকেই জোরেসোরে প্রচারণায় নেমেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস.এম আতাউল হক দোলন ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজা।

তবে প্রতীক পেলেও বাকী পাঁচ প্রার্থীকে প্রচারণার মাঠে দেখা যায়নি।

প্রতীক পেয়েই ১৮ ডিসেম্বর বিকেলে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মানিকখালী হাইস্কুল মাঠে জনসভার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন নৌকার প্রার্থী আতাউল হক দোলন। একই দিন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর প্রাইমারি স্কুল মাঠে নির্বাচনী জনসভা করেন নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজা। এরপর থেকে প্রতিনিয়ত নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।

এ ছাড়া বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে শ্যামনগর ও কালীগঞ্জের বিভিন্ন এলাকায় নির্বাচনী গান পরিবেশন ও মাইকিং চলছে হেভিওয়েট দুই প্রার্থীর।

তবে এই আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ মাহাবুবুর রহমান (লাঙ্গল), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ড. আসলাম আল মেহেদী (সোনালি আঁশ), বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম (ডাব), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী শেখ ইকরামুল (আম) এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ মিজানুর রহমান (কাচি) কে এখনো প্রচারণায় নামতে দেখা যায়নি।

যদিও দুই-একজনকে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও অল্প কিছু স্থানে লিফলেট বিতরণ করতে দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০