বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২৫ ডিসেম্বর ২০২৩, ৪:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিফার শাস্তির মুখে ব্রাজিল, হুমকির মুখে ২০২৬ বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এখনো পর্যন্ত যতগুলো আসর অনুষ্ঠিত হয়েছে, একমাত্র দল হিসেবে সবগুলোতেই অংশ নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এবার সম্ভবত এই গৌরব ভাঙতে চলেছে তাদের। কারণ সরকারের অযাচিত হস্তক্ষেপে নিষিদ্ধ হতে পারে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

পেলে, নেইমারের দেশকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে ফিফা। দেশটির ফুটবল ফেডারেশনে আদালতের হস্তক্ষেপের কারণেই মূলত ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তাই এ হুমকি দিয়েছে তারা। যদি কোনো কারণে ব্রাজিলকে নিষিদ্ধ করা হয়, তাহলে ২০২৬ সালের বিশ্বকাপ খেলতে সমস্যায় পড়তে হতে পারে তাদের।

ফিফা একটি চিঠিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন্সকে (সিবিএফ) জানিয়েছে যে, ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজকে সরানোর জন্য যে তৎপরতা চলছে তা থামাতে হবে। এখনই কোনো পদক্ষেপ নেয়া যাবে না। যদি এ নির্দেশের পরও তাড়াহুড়ো করে রদ্রিগেজকে সরিয়ে দেওয়া হয়, তাহলে শাস্তির মুখে পড়তে পারে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে। সে ক্ষেত্রে শুধু ব্রাজিল ফুটবল দলই নয়, দেশটির সবগুলো ক্লাবই এই শাস্তির আওতায় পড়ে যাবে।

গত বছর ব্রাজিল ফুটবল ফেডারেশেনের নির্বাচনে অনিয়মের অভিযোগে রদ্রিগেজ ও তার কমিটির বাকিদের সরিয়ে দেয় রিও ডি জেনিরোর একটি আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান রদ্রিগেজ; কিন্তু সেখানেও নিম্ন আদালতের নির্দেশ বহাল থাকে।

ফুটবল ফেডারেশনে সরকার, আদালত বা তৃতীয় পক্ষের যে কোনোরকমের হস্তক্ষেপ ফিফা বরদাস্ত করে না। কোনো রকমের সমস্যা হলে ফুটবল ফেডারেশনকেই সে সমস্যা মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে তারা। যদি তেমনটা না হয়, তাহলে বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতা থেকেও বাদ পড়তে হতে পারে ব্রাজিলকে।

ফিফা ও কনমেবল (দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন) জানিয়েছে, তারা একটি কমিটি তৈরি করছে। সেই কমিটি এই বিষয়টি খতিয়ে দেখবে। আগামী ৮ জানুয়ারি সেই কমিটির সদস্যরা ব্রাজিল যাবেন। তারা সেখানকার ফুটবল সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। অভিযোগ খতিয়ে দেখবেন।

এরমধ্যে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে কোনো রকমের সিদ্ধান্ত নিতে নিষেধ করে দিয়েছে ফিফা। তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ যাতে না হয় সে দিকেও নজর দিতে বলা হয়েছে। যদি তেমনটা হয় তা হলে কড়া পদক্ষেপ করতে পারে ফিফা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১০

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১১

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১২

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৩

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৪

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৫

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৬

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৭

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৮

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৯

কয়রায় জলবায়ু ঝুঁকি, স্থানচ্যুতি ও সামাজিক সুরক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705