বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১ জানুয়ারি ২০২৪, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে নারী সমাবেশ

ইলিয়াস হোসেন, তালা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফিরোজ আহমেদ স্বপনকে জয়যুক্ত করার লক্ষ্যে তালায় নারী সমাবেশ আনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) বিকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর বালিকা বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ আনুষ্ঠিত হয়।

তালা মহিলা কলেজের প্রভাষক সুতপা রাহার সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেখ ফিরোজ আহমেদ স্বপনের সহধর্মিনী ও কলারোয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া ইয়াসমিন রত্না।

প্রধান অতিথি তার বক্তব্যে নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের উদ্যোগ ও বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন৷ একই সাথে এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে উপস্থিত নারীদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী, সাবেক খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আজিজুর রহমান রাজু, কলারোয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহিমা বেগম কাজল, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম প্রমুখ।

খলিলনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি উত্তম কুমার ঘোষ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলদার মিজানুর রহমানের পরিচালনায় নারী সমাবেশে বিভিন্ন ওয়ার্ডের প্রায় ২ হাজার নারী ভোটার অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

১০

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

১১

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

১২

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

১৩

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

১৪

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১৫

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১৬

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১৭

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৯

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

২০
error: Content is protected !!