বাংলাদেশ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৩ জানুয়ারি ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২০২৪ সালে রমজান মাস হবে কতদিন, জানাল আমিরাতের দুটি সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে আজ শনিবার থেকে শুরু হয়েছে রজব মাস। জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আর মাত্র ৬০ দিন পর পবিত্র রমজান মাস শুরু হবে। অর্থাৎ আগামী ১১ মার্চ থেকে মানুষ রমজানের রোজা রাখবেন। আর এবারের রমজান মাসটি ৩০ দিনের হতে পারে।

আমিরাত জোতির্বিদ্যা সোসাইটির ২০২৪ সালের হিজরি ক্যালেন্ডারের বরাতে— এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

তবে মধ্যপ্রাচ্যের অপর সংবাদমাধ্যম খালিজ টাইমস দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) বরাতে জানিয়েছে, রমজান মাস শুরু হবে ১২ মার্চ থেকে। আর এ বছর রোজা হবে ২৯টি।

আমিরাত জোতির্বিদ্যা সোসাইটির তথ্য অনুযায়ী, দুবাইয়ে পহেলা রমজানে ফজর নামাজ হবে ভোর ৫টা ১৪ মিনিটে। আর মাগরিবের আজান দেবে ৬টা ২৬ মিনিটে। অর্থাৎ রোজার প্রথম দিনটি ১৩ ঘণ্টা ১২ মিনিট স্থায়ী হবে। রোজার শেষ দিকে এই সময় প্রায় ৩০ মিনিট বৃদ্ধি পাবে।

জ্যোতির্বিদ্যা সংস্থাগুলো থেকে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানানো হলেও; এটি নির্ধারিত হয়ে থাকে চাঁদ দেখার মাধ্যমে। খালি চোখে অথবা আধুনিক যন্ত্র ব্যবহার করে চাঁদ দেখা গেলেই সরকারিভাবে রমজান মাস শুরুর ঘোষণা দেওয়া হয়।

সাধারণত জ্যোতির্বিজ্ঞানীরা বিভিন্ন গণনা করে রমজান ও ঈদের একটি সম্ভাব্য তারিখ জানান। বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা নতুন চাঁদ জন্ম নেওয়ার ব্যাপারে জানাতে পারেন।

সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি ফিফার

সুন্দরবনে পর্যটকবাহী নৌকা ডুবি, ৯ জনকে জীবিত উদ্ধার করল নৌ পুলিশ

কালিগঞ্জে জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি গঠন

রতনপুরে চাঁদাবাজ, দখলবাজ ও মাদকবিরোধী র‍্যালি

সংস্কারের নামে খুঁড়ে ফেলে রাখা সড়কে চার বছর ধরে ভোগান্তি!

প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু

সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর থানার নবাগত ওসির মতবিনিময়

গোয়ালপোতায় দুই শিশুকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৩

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

১০

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১১

নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

১৪

তালায় গোয়াল ঘর থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার

১৫

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

১৬

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

১৭

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

১৯

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

২০
error: Content is protected !!